পূজার দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজন নিয়ে সিলেটের চা-বাগানে ঘুরতে এসেছেন অনেকে
সবুজ চা-গাছের সারি, টিলার আঁকাবাঁকা পথ আর খোলা আকাশ। চারপাশে সবুজের সমারোহ। পূজার দীর্ঘ ছুটিতে সিলেটের মালনীছড়া ও লাক্কাতুরা চা-বাগানে ঘুরতে আসছেন নানা বয়সী মানুষ। কেউ প্রিয়জনদের নিয়ে হাঁটছেন চা-গাছের সারির ফাঁকে, কেউ মুঠোফোনে তুলে রাখছেন স্মৃতিময় মুহূর্ত, আবার কেউ বেলুন হাতে মেতে উঠেছেন ছবি তোলায়।
শহরের ব্যস্ততা পেছনে ফেলে চা-বাগানের সবুজে এমনই কাটছে তাঁদের ছুটির দিন।পূজার দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজন নিয়ে সিলেটের চা-বাগানে ঘুরতে এসেছেন অনেকেসবুজ চা-গাছের সারির ফাঁক দিয়ে হেঁটে বেড়াচ্ছেন দর্শনার্থীরাচা-বাগানের টিলায় কেউ উঠছেন, কেউ নামছেন।
সবুজের মাঝে ঘুরে বেড়াচ্ছেন নিজেদের মতো করেচা-বাগানের আঁকাবাঁকা মেঠো পথ ধরে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন তাঁরাসবুজের মাঝে পরিবারের সদস্যদের ছবি তুলে দিচ্ছেন এক অভিভাবকমুঠোফোনে চা-বাগানের সবুজ প্রকৃতির দৃশ্য ধারণ করছেন এক দর্শনার্থীচা-গাছের সারির মাঝে দাঁড়িয়ে ক্যামেরায় স্মৃতি ধরে রাখছে একটি পরিবারশহরের কোলাহল পেছনে ফেলে চা-বাগানের সবুজে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরাপর্যটকদের কাছে রঙিন বেলুন বিক্রি করতে চা-বাগানে এসেছেন এক ব্যক্তিরঙিন বেলুন হাতে চা-বাগানের সবুজের মাঝে ছবি তুলছেন দর্শনার্থীরা
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।