ব্রাজিল কিংবদন্তি রোনালদিনিও
বল পায়ে ভুবনভোলানো সেই হাসিটা আবারও দেখা যাবে!২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পরও হাসিটা দেখা গেছে। সেটা প্রদর্শনী ম্যাচে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রীতি ম্যাচ খেলেছেন রোনালদিনিও। তবে এবার সেই হাসিই ফিরবে প্রতিযোগিতামূলক ফুটবলে। হ্যাঁ, ৪৬ বছর বয়সে ব্রাজিল কিংবদন্তি ফিরছেন প্রতিযোগিতামূলক ফুটবলে।ইতালিয়ান ফুটবলে তৃতীয় স্তরের দল রাভেন্নার হয়ে আগামী মাসে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরবেন রোনালদিনিও।
আগামী ১৫ নভেম্বর স্থানীয় প্রতিদ্বন্দ্বী দল ফোরলির বিপক্ষে মাঠে নামবেন সাবেক এই মিডফিল্ডার। গতকাল এ খবর জানায় সিরি সি-এর দল রাভেন্না।সবাইকে চমকে দিয়ে গত জুনে রাভেনায় সই করেন রোনালদিনিও। তবে এত দিন দলটির হয়ে মাঠে নামেননি। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনিও বার্সেলোনার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি এসি মিলানের হয়ে জিতেছেন সিরি আ।
সর্বকালের অন্যতম সেরা এ অ্যাটাকিং মিডফিল্ডার সর্বশেষ প্রতিযোগিতামূলক ফুটবলে খেলেন ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।