advertisement
advertisement

এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে

ইন্দোনেশিয়ার পান্তাই পাদাং পাদাং বিচ

advertisement

এশিয়ার সেরা ২০টি সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ করেছে ভ্রমণবিষয়ক আন্তর্জাতিক ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’। পাঠকদের ভোটে তৈরি ‘রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এর এই তালিকায় এশিয়ার সেরা সৈকতের তালিকায় প্রথম স্থান পেয়েছে শ্রীলঙ্কার আরুগাম বে।ম্যাগাজিনটির প্রকাশিত তালিকায় এশিয়ার ২০টি সৈকতের মধ্যে শ্রীলঙ্কার চারটি, থাইল্যান্ডের চারটি, ভারতের চারটি, ইন্দোনেশিয়ার তিনটি, মালয়েশিয়ার তিনটি এবং ফিলিপাইনের দুটি সৈকত আছে।

তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের।তালিকায় প্রথম হওয়া আরুগাম বে পেয়েছে এক শর মধ্যে ৯৮ দশমিক ৮৪ স্কোর। দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের রাইলে বিচের স্কোর ৯৪ দশমিক ৪৪। তৃতীয় স্থানে আছে মালয়েশিয়ার পেরাক রাজ্যের পাংকর দ্বীপের কোরাল বিচ। এর স্কোর ৯৩ দশমিক ৩৩।‘কনডে নাস্ট ট্রাভেলার’ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের সমুদ্রসৈকত নিয়ে পাঠকের কাছে জানতে চাওয়া হয়েছিল।

তাঁদের পছন্দের ভিত্তিতেই এবারের রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসের তালিকা তৈরি করা হয়েছে।১০০–এর মধ্যে কোন সৈকত কত স্কোর পেলএশিয়ার সেরা সৈকতের তালিকায় প্রথম স্থান পেয়েছে শ্রীলঙ্কার আরুগাম বে১. আরুগাম বে বিচ, শ্রীলঙ্কা, স্কোর ৯৮.৮৪২. রাইলে বিচ, থাইল্যান্ড, স্কোর ৯৪.৪৪৩. কোরাল বিচ, পাংকর দ্বীপ, মালয়েশিয়া, স্কোর ৯৩.৩৩৪. বোরাকে, ফিলিপাইন, স্কোর ৯৩.০১৫. নুসা দুয়া বিচ, ইন্দোনেশিয়া, স্কোর ৯২.৯৩থাইল্যান্ডের রাইলে বিচ৬. প...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর