advertisement
advertisement

নির্বাচন ইসরায়েলে, মাথাব্যথা যুক্তরাষ্ট্রের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ
নির্বাচন ইসরায়েলে, মাথাব্যথা যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)

advertisement

ইসরায়েলে আগামী মঙ্গলবার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেকেই বলছেন, এবারের ফলাফল হয়তো বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যাবে। তিন দশকের বেশি সময় ধরে তিনি দেশটির রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। এবার হয়তো তাঁর দীর্ঘ ক্ষমতাপর্বে ছেদ পড়বে।ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের দল ইয়াশার বেশ কয়েকটি জরিপে নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে পেছনে ফেলেছে।

তবে নেতানিয়াহুর বিরোধীরা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনো অনিশ্চিত।‘এবার নেতানিয়াহু শেষ’, এই ভেবে ইসরায়েলের ভেতরে ও বাইরে অনেকে যখন কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন, ঠিক তখনই তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনের মাত্র ৯ দিন আগে তিনি নেতানিয়াহুকে তাঁর ‘পূর্ণ ও সম্পূর্ণ সমর্থন’ জানিয়েছেন।ইসরায়েলি ভোটারদের উদ্দেশে বলেছেন, নেতানিয়াহু ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে আমেরিকাকে কাজটা একাই করতে হবে, আর তা করতে তিনি আগ্রহী নন।মিত্রদেশের নির্বাচনে প্রকাশ্যে কোনো প্রার্থীর পক্ষ না নেওয়া মার্কিন প্রেসিডেন্টদের দীর্ঘদিনের কূটনৈতিক সংযমের অংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর