বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় সব ক্যাডারের ডিপিসি বসেছে, পদোন্নতির জিও হয়েছে। কোনো ক্যাডারে একাধিক টায়ারে পদোন্নতি হয়েছে, কোনো কোনো ক্যাডারে রেকর্ডসংখ্যক সুপারনিউমারি পদ সৃজন হয়েছে; শুধু ভাগ্য দেবতা সহায় হননি শিক্ষা ক্যাডারে।
চলতি বছর ৩০ জুন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে ২৪ থেকে ৩৮তম ব্যাচ পর্যন্ত যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি, প্রয়োজনীয় ক্ষেত্রে ভূতাপেক্ষ পদোন্নতি এবং পদস্বল্পতা নিরসনে সুপারনিউমারারি পদ সৃষ্টির দাবি জানানো হয়।পর্যটন করপোরেশনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঁচ কোর্স, ভর্তি ফি–আবেদনের যোগ্যতা কী প্রভাষকদের পদোন্নতির লক্ষ্যে ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর তিন কর্ম ডিপিসি বসেছিল।
২১ তারিখের পর হুতিদের ব্যালিস্টিক মিসাইল হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে, মধ্যপ্রাচ্যের জিও পলিটিক্যাল পাওয়ার ডাইনামিকসে আমূল পরিবর্তন এসেছে, পদ্মা-মেঘনায় হাজারো কিউসেক জল গড়িয়েছে, শত শত আলোকবর্ষ দূরের নক্ষত্রগুলো থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছেছে; কিন্তু শিক্ষকদের পদোন্নতি ডিপিসি থেকে জিও পর্যন্ত পৌঁছায়নি।
সূত্র: প্রথম আলো

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
গভীর রাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বৃদ্ধি
শিক্ষক দিবসে এবার ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
প্রাথমিকে শিক্ষক পদে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, চলবে ১ অক্টোবর পর্যন্ত: প্রা...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন