advertisement

ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি টাকার প্রকল্প

ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি টাকার প্রকল্প
সড়ক মেরামত
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন সড়ক, ফুটপাত ও নর্দমা সংস্কারে ৭১৪ কোটি টাকা খরচ করবে সরকার। এ জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা আগামীকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উঠছে। এ প্রকল্পের আওতায় রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর, লালবাগ, বংশাল, যাত্রাবাড়ী ও মতিঝিলের সড়ক, ফুটপাত ও নর্দমা সংস্কার করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। আগামীকাল সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় সব মিলিয়ে ১৫টি প্রকল্প উঠছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করবেন।কী আছে প্রকল্পেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত সংস্কার এবং উন্নয়নে এই প্রকল্পের প্রস্তাবনা একনেকে উঠছে।

এ বছরের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ তিন বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।ঢাকা দক্ষিণ সিটির ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর, লালবাগ, বংশাল, যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নগরের বিভিন্ন সড়ক ও নর্দমা ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল ও পানিনিষ্কাশনে সমস্যা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে ফিরল, বন্ধ রাত আটটায় দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে ফিরল, বন্ধ রাত আটটায় সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির
advertisement

যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
যুবদল নেতা হত্যার বিচার দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। শনিবার দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলি করে যুবদল নেতা শাকের হোসেনকে (৩৯) হত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি।

এর প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে শনিবার দুপুরে মাগুরা শহরে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী।গত বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন শাকের হোসেন। পরে তিনি মারা যান। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কাউন্টার মাস্টার হিসেবে কাজ করতেন তিনি।শাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শনিবার বেলা ১১টার দিকে মাগুরা শহরের পুলিশ সুপারের কার্যালয়–সংলগ্ন সড়কে মানববন্ধন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালে অনুশীলন করানো আশরাফুলকে বিকেলে সরিয়ে দেওয়া হলো

সকালে অনুশীলন করানো আশরাফুলকে বিকেলে সরিয়ে দেওয়া হলো
বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ সকালেও মিরপুরের একাডেমি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলনে সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল। নাজমুল হোসেন–সাদমান ইসলামদের সঙ্গে আলাদা করে কাজও করতে দেখা গেছে তাঁকে। তবে রাতেই এল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা। সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য একটি দায়িত্বে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নতুন দায়িত্ব কী হবে, তা এখনো জানায়নি বিসিবি।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল।

এক বছরেরও কম সময়ের মধ্যে সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
বোর্দো শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফ্রান্সের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা সত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিক্ষোভ করেছে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। লিঁও, নিস ও তুলুজসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভ ঘিরে গতকাল স্থানীয় সময় দুপুর পর্যন্ত অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রাজধানী প্যারিসে দুপুর পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল।

শিক্ষকসংকট ও স্কুলের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে গত মাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ধীরে ধীরে শ্রমিকসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি নানা পরিষেবার সংকটের অসন্তোষ থেকে আন্দোলনে যুক্ত হয়। ১৭ অক্টোবর তাদের বিক্ষোভ ব্যাপক সহিংতায় রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভ ভাঙচুর আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ।

এরপর পরিস্থিতি শান্ত হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্র সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন