advertisement

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কে, মল্লিকা এখন কী করছেন

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কে, মল্লিকা এখন কী করছেন
সিনেমার দৃশ্যে মল্লিকা শেরওয়াত। আইএমডিবি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পর্দায় সাহসী পোশাকে হাজির হওয়া, চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা অবস্থান—সব মিলিয়ে একসময় ভারতীয় বিনোদনজগতে আলোচনার কেন্দ্রে ছিলেন মল্লিকা শেরওয়াত। আজ ২৪ অক্টোবর মল্লিকার জন্মদিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের অভিনয়জীবনকে নতুনভাবে দেখতে চাইছেন এই অভিনেত্রী। শুধু গ্ল্যামারের পরিচিতি নয়, অভিনয়ের অন্য দিকগুলোও দর্শকের সামনে তুলে ধরতে চান তিনি।

কমেডি চরিত্রে কাজ করার আগ্রহের পাশাপাশি ভারতের মহাকাশচারী কল্পনা চাওলার জীবন নিয়ে চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেছেন। অন্যদিকে রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় মৌসুমে অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। ‘মার্ডার’ বদলে দিয়েছিল জীবন ১৯৭৬ সালের ২৪ অক্টোবর হরিয়ানার রোহতকে জন্ম মল্লিকার। তাঁর জন্মনাম রীমা লাম্বা। অভিনয়ে আসার পর মল্লিকা শেরাওয়াত নামটি গ্রহণ করেন।

দর্শনশাস্ত্রে পড়াশোনা করা এই অভিনেত্রীর বলিউডে অভিষেক ২০০৩ সালে ‘খোয়াইশ’ ছবির মধ্য দিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিজেপি প্রতিশোধপরায়ণ আচরণ করছে, অভিযোগ নাসিরুদ্দিন শাহর বিজেপি প্রতিশোধপরায়ণ আচরণ করছে, অভিযোগ নাসিরুদ্দিন শাহর পরীমনির তারকাখ্যাতি আছে, সুপারস্টার হওয়ার পথে বাধা কোথায় পরীমনির তারকাখ্যাতি আছে, সুপারস্টার হওয়ার পথে বাধা কোথায় শুটিংয়ে কারা আসছে? টাইগারের ওপর হামলার পর সতর্কবার্তা শুটিংয়ে কারা আসছে? টাইগারের ওপর হামলার পর সতর্কবার্তা
advertisement

যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
যুবদল নেতা হত্যার বিচার দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। শনিবার দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলি করে যুবদল নেতা শাকের হোসেনকে (৩৯) হত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি।

এর প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে শনিবার দুপুরে মাগুরা শহরে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী।গত বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন শাকের হোসেন। পরে তিনি মারা যান। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কাউন্টার মাস্টার হিসেবে কাজ করতেন তিনি।শাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শনিবার বেলা ১১টার দিকে মাগুরা শহরের পুলিশ সুপারের কার্যালয়–সংলগ্ন সড়কে মানববন্ধন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালে অনুশীলন করানো আশরাফুলকে বিকেলে সরিয়ে দেওয়া হলো

সকালে অনুশীলন করানো আশরাফুলকে বিকেলে সরিয়ে দেওয়া হলো
বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ সকালেও মিরপুরের একাডেমি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলনে সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল। নাজমুল হোসেন–সাদমান ইসলামদের সঙ্গে আলাদা করে কাজও করতে দেখা গেছে তাঁকে। তবে রাতেই এল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা। সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য একটি দায়িত্বে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নতুন দায়িত্ব কী হবে, তা এখনো জানায়নি বিসিবি।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল।

এক বছরেরও কম সময়ের মধ্যে সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
বোর্দো শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফ্রান্সের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা সত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিক্ষোভ করেছে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। লিঁও, নিস ও তুলুজসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভ ঘিরে গতকাল স্থানীয় সময় দুপুর পর্যন্ত অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রাজধানী প্যারিসে দুপুর পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল।

শিক্ষকসংকট ও স্কুলের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে গত মাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ধীরে ধীরে শ্রমিকসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি নানা পরিষেবার সংকটের অসন্তোষ থেকে আন্দোলনে যুক্ত হয়। ১৭ অক্টোবর তাদের বিক্ষোভ ব্যাপক সহিংতায় রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভ ভাঙচুর আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ।

এরপর পরিস্থিতি শান্ত হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্র সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন