চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল ঢালিউডে বাড়তি আয়োজন। পাঁচ তারকা হোটেলের ঝলমলে পরিবেশ, থিম ধরে সাজপোশাক, তারকাদের উপস্থিতি, কেক কাটা আর নাচ-গান; সব মিলিয়ে জন্মদিন ঘিরে হতো আলোচনা। সেই আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ত সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো বিমানের কেবিন ক্রু, কখনো ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে অনুষ্ঠানের অতিথিদের চমকে দিতেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে জন্মদিনের উদ্যাপন।
বদলেছে তাঁর ব্যক্তিজীবনের চিন্তাভাবনাও। এখনো সাড়ম্বরে উদ্যাপন করেন জন্মদিন, তবে পরিসর আগের চেয়ে ছোট করে নিয়েছেন।পরীমনিআজ ২৪ অক্টোবর পরীমনির ৩৪তম জন্মদিন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুই সন্তানকে নিয়ে কেক কেটেছেন তিনি। তবে এই সময়টায় নানা শামসুল হক গাজীকে অনেক বেশি মনে পড়েছে তাঁর। বললেন, ‘নানা বেঁচে থাকতে আমাকে ঘুম থেকে তুলে কেক কাটতেন। এখন তো আমার সেই মানুষটা নেই।
মনে পড়লে কান্না পায়।’এক দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি পেয়েছেন তারকাখ্যাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দুই কোটির মতো অনুসারী ও আলোচনার কেন্দ্রে থাকার নানান অভিজ্ঞতাও।
সূত্র: প্রথম আলো

বিজেপি প্রতিশোধপরায়ণ আচরণ করছে, অভিযোগ নাসিরুদ্দিন শাহর
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কে, মল্লিকা এখন কী করছেন
শুটিংয়ে কারা আসছে? টাইগারের ওপর হামলার পর সতর্কবার্তা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন