শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে দলটির সহযোগী সংগঠনের চার নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আহত চারজনের মধ্যে একজনের পায়ের হাড় ভেঙে গেছে। তাঁদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল শনিবার রাতে নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, নড়িয়া পৌর বিএনপির সহসভাপতি সালাউদ্দিন ছৈয়াল তাঁর সহযোগীদের নিয়ে ওই চার নেতার ওপর হামলা চালিয়েছেন।
ব্যবসায়িক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।আহত ব্যক্তিরা হলেন নড়িয়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চোকদার, নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ খান, একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক তাজুল শিকদার ও পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব দেওয়ান।নড়িয়া উপজেলা বিএনপির বিভিন্ন সূত্র জানায়, এই চার নেতা ঠিকাদারি এবং জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত।
এসব ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরে সালাউদ্দিন ছৈয়ালের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল।
সূত্র: প্রথম আলো

গ্রামের পথে হেমন্তের সকাল
০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও পানি তরল থাকে কীভাবে
গার্ড অব অনার নিয়ে উত্তেজনার পর গভীর রাতে সাঈদীর মামলার সাক্ষীর দাফন
বন্ধ রাখার পরও সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট
ঢাকা দক্ষিণের জন্য কাউকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন