advertisement

শিশুকে দোকানে নিয়ে ধর্ষণের অভিযোগ, সালিসে ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিশুকে দোকানে নিয়ে ধর্ষণের অভিযোগ, সালিসে ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিশু ধর্ষণ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে তাঁর দোকানে জোর করে নিয়ে এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিসে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। পরে তারা ওই ব্যবসায়ীর নামে থানায় মামলা করে।আসামি ইয়াসিন মিয়ার (৫০) স্থানীয় বাজারে আসবাব বিক্রির দোকান আছে।

ঘটনার পর থেকে তিনি পলাতক।মামলার এজাহার ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গ্রামের স্থানীয় বাজারে তেল কিনতে যায় ওই শিশু। বাজার থেকে ফেরার পথে ইয়াসিন মিয়া তাকে জোর করে তাঁর দোকানের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। এ সময় তিনি শিশুটিকে মেরে ফেলার হুমকি এবং ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে তাকে দোকান থেকে বের করে দেন।

বাড়িতে ফিরে শিশুটি মায়ের কাছে সব ঘটনা খুলে বলে।শিশুর বাবা অভিযোগ করেন, সালিস–মীমাংসার নামে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জীবিকায় নতুন শুরু জীবিকায় নতুন শুরু ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডকে প্রত্যাহার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডকে প্রত্যাহার ‘শালা–সম্বন্ধী পরীক্ষার্থী ছিল’, বিচারকের প্রশ্নে বললেন আসামি ‘শালা–সম্বন্ধী পরীক্ষার্থী ছিল’, বিচারকের প্রশ্নে বললেন আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বাঘ, আক্রমণে আহত ৩ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বাঘ, আক্রমণে আহত ৩ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
advertisement

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই
বিনা মূল্যের পাঠ্যবই
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে: ‘বাংলাদেশের সংস্কৃতি’, ‘খেলাধুলা’, ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। রোববার ঢাকায় এনসিসিসির সভায় পরিমার্জন সাপেক্ষে এগুলোর অনুমোদন দেওয়া হয়। দেড় কোটির বেশি এসব বই বাধ্যতামূলক হলেও বার্ষিক পরীক্ষা হবে না, হবে ধারাবাহিক মূল্যায়ন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জীবিকায় নতুন শুরু

জীবিকায় নতুন শুরু
চাঁদপুর বন্ধুসভার একটি ভালো কাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ করেছে চাঁদপুর বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে ২৪ অক্টোবর একজন হকারকে আর্থিক সহযোগিতা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন বন্ধুরা।সহযোগিতা পেয়ে মানুষটি অত্যন্ত খুশি হন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান ও সাধারণ সম্পাদক মাসুম পারভেজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডকে প্রত্যাহার

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডকে প্রত্যাহার
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি–এসি ল্যান্ড) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে আজ রোববার বিকেলে ওই কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।এসি ল্যান্ড আরিফুর রহমান বর্তমানে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শনিবার বিকেলে সিলেট থেকে তাঁর স্ত্রী ও উপজেলা প্রশাসনের এক কর্মী তাঁকে ঢাকায় নিয়ে যান।‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবারএসি ল্যান্ড আরিফুর তাঁর দাপ্তরিক ফেসবুক পেজে গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পরপর দুটি পোস্ট করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন