advertisement

শিশুকে দোকানে নিয়ে ধর্ষণের অভিযোগ, সালিসে ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিশুকে দোকানে নিয়ে ধর্ষণের অভিযোগ, সালিসে ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিশু ধর্ষণ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে তাঁর দোকানে জোর করে নিয়ে এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিসে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। পরে তারা ওই ব্যবসায়ীর নামে থানায় মামলা করে।আসামি ইয়াসিন মিয়ার (৫০) স্থানীয় বাজারে আসবাব বিক্রির দোকান আছে।

ঘটনার পর থেকে তিনি পলাতক।মামলার এজাহার ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গ্রামের স্থানীয় বাজারে তেল কিনতে যায় ওই শিশু। বাজার থেকে ফেরার পথে ইয়াসিন মিয়া তাকে জোর করে তাঁর দোকানের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। এ সময় তিনি শিশুটিকে মেরে ফেলার হুমকি এবং ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে তাকে দোকান থেকে বের করে দেন।

বাড়িতে ফিরে শিশুটি মায়ের কাছে সব ঘটনা খুলে বলে।শিশুর বাবা অভিযোগ করেন, সালিস–মীমাংসার নামে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৯৯৯ টাকা দেনমোহরে শিমুলের বিয়ের কারণ... ৯৯৯ টাকা দেনমোহরে শিমুলের বিয়ের কারণ... পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম চরের শিশুদের জন্য রংপুর বন্ধুসভার ‘আলোর লাইব্রেরি’ প্রতিষ্ঠা চরের শিশুদের জন্য রংপুর বন্ধুসভার ‘আলোর লাইব্রেরি’ প্রতিষ্ঠা যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে ১ নভেম্বর ও অন্যান্য খবর সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে ১ নভেম্বর ও অন্যান্য খবর
advertisement

মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ

মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ
বাঁ থেকে মো. রাশেদ খাঁন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের আগের রাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে ছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, বিএনপি আসিফ মাহমুদের প্রতি আগ্রহ না দেখানোর পর বাধ্য হয়ে তিনি এনসিপিতে যোগদান করেছেন।

আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাশেদ খাঁন এ কথা বলেন। রাশেদের এ বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেছেন, তিনি রাশেদের বক্তব্যকে মন্তব্য করার মতো ‘গুরুত্বপূর্ণ’ মনে করেন না।রাশেদ খাঁন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পদত্যাগ করার ঠিক আগের দিন রাতে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বসে ছিলেন বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য।

মাহফুজ আলমও ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৯৯৯ টাকা দেনমোহরে শিমুলের বিয়ের কারণ...

৯৯৯ টাকা দেনমোহরে শিমুলের বিয়ের কারণ...
স্ত্রী জান্নাতুন নেছার সঙ্গে সুজাত শিমুল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল বিয়ে করেছেন। তাঁর স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত শনিবার সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতার চেয়ে তাঁদের দেনমোহরের অঙ্কটি নিয়েই রয়েছে বাড়তি কৌতূহল।

কারণ, সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা।কেন দেনমোহরের অঙ্ক হিসেবে ৯৯৯ টাকা বেছে নিলেন তাঁরা? এর পেছনে রয়েছে তাঁদের নিজস্ব ভাবনা, জীবনের পূর্ণতা-অপূর্ণতার দর্শন এবং বিয়েকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি। প্রথম আলোকে সুজাত শিমুল জানালেন, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাঁরা চেয়েছিলেন দেনমোহরের অঙ্কটি হবে ব্যতিক্রমী।

এমন একটি সংখ্যা, যা তাঁদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং যার মধ্যে থাকবে বিশেষ অর্থ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম

পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম
জাতীয় সংসদ ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ২৫ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এখন পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকায় ২০০টি প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯–২০২৪ সালের মধ্যে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব প্লটের নথির কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।আজ রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এসব তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কমিটিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে গুলশান আবাসিক এলাকা, বনানী আবাসিক এলাকা, উত্তরা আবাসিক এলাকা, পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং ঝিলমিল আবাসিক এলাকায় রাজনৈতিক বিবেচনায় মোট ১ হাজার ৪১৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন