সময় কত কিছুই না বদলে দেয়! একসময় যাঁরা ছিলেন সান্তিয়াগো বার্নাব্যুর নায়ক, তাঁদের কেউ এখন মাছ ধরেন, কেউ ফুটবলার তৈরির কারিগর। কেউ কোচিংয়ে নাম লিখিয়েছেন, কেউ ক্লাবের পরিচালনা পর্ষদে। আবার কেউ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো ফুটবল মাঠে ছুটে বেড়াচ্ছেন। সময় বদলেছে, বদলেছেন জোসে মরিনিওও। তবে একটা জায়গায় যেন সময় থমকে আছে। সেই জায়গার নাম এল ক্লাসিকো।২০১৩ সালের মার্চ।
বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ডাগআউটে শেষবার দাঁড়িয়েছিলেন মরিনিও। সেদিন করিম বেনজেমা ও সের্হিও রামোসের গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল। বার্সার একমাত্র গোলটি করেছিলেন লিওনেল মেসি।তারপর কেটে গেছে ১৩ বছরের বেশি। এই সময়ে কত ক্লাবের দায়িত্ব নিয়েছেন মরিনিও, কত প্রতিপক্ষের সঙ্গে লড়েছেন। কিন্তু বার্সেলোনার মুখোমুখি আর হননি। অবশেষে সেই অপেক্ষা শেষ হচ্ছে।
আজ আবার এল ক্লাসিকোর ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন পর্তুগিজ কোচ।
সূত্র: প্রথম আলো

টাইব্রেকারে রোমাঞ্চকর এক জয়ে শেষ আটে কলসিন্দুর
হামজার মতো ফারহানকেও ভুটানের বিপক্ষে পাবে না বাংলাদেশ
টি–টুয়েন্টির নতুন ‘চেজ মাস্টার’ তিলক বর্মা
অন্য কোচদের ‘অপরাধের’ ছবি জমাচ্ছেন আরতেতা
পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি কেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন