advertisement

যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী

যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী
যোগেন চৌধুরীর (১৫ ফেব্রুয়ারি ১৯৩৯–২৫ অক্টোবর ২০২৬) আত্মপ্রতিকৃতি, ১৯৮৭ অবলম্বনে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

১৯৩৯ সালে অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্ম নেওয়া যোগেন চৌধুরী ছিলেন আধুনিক ভারতীয় শিল্পকলার বিশিষ্ট চিত্রশিল্পী। স্বতন্ত্র রেখা, মানবদেহের অভিব্যক্তি ও সমাজবাস্তবতার চিত্রণে তিনি অর্জন করেন আন্তর্জাতিক পরিচিতি। ১৯৭১ সালে বাংলাদেশের মরণপণ সংগ্রামী দিনগুলোর স্মরণে তিনি ছবি এঁকেছিলেন। বাংলাদেশের জন্য হৃদয়ের সব ভালোবাসা দিয়ে তৈরি হয়েছিল সে ছবি। আজ ৮৭ বছর বয়সে কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঙ্গে ছিল তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব, যোগাযোগ। শিল্পী বেঁচে থাকতেই ২০১৪ সালে প্রকাশিত হয় মতিউর রহমানের বই আকাশভরা সূর্যতারা: কবিতা–গান–শিল্পের ঝরনাধারায়। যেখানে যোগেন চৌধুরীকে নিয়ে ছিল ‘যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী’ শিরোনামে একটি লেখা।

আজ শিল্পীর মৃত্যুতে লেখাটি অনলাইন পাঠকের সামনে তুলে ধরা হলো।ভারতীয় চিত্রকলার শক্তিশালী শিল্পী যোগেন চৌধুরীর সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৮৭ সালের আগস্টের এক সন্ধ্যায়, শান্তিনিকেতনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির স্যাটিন ম্যাক্সি গাউনে বোল্ড লুকে জয়া আহসান, হল্টার নেক আর কাটআউটেই বাজিমাত স্যাটিন ম্যাক্সি গাউনে বোল্ড লুকে জয়া আহসান, হল্টার নেক আর কাটআউটেই বাজিমাত নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবে নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবে সৌদিগামী দুই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়ল সৌদিগামী দুই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়ল সিটি গ্রুপকে ঋণখেলাপি না করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের সিটি গ্রুপকে ঋণখেলাপি না করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের
advertisement

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ জন্য তাঁকে সফরের সময় পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও ক্ষমতা দিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও প্রটোকল শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তাতে স্বাক্ষর করেছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধিমালা ১৯৯৬-এর ৪(৩) বিধি অনুযায়ী হুমায়ুন কবিরকে মন্ত্রীর পূর্ণ ক্ষমতা দেওয়া হলো।

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া এবং এ সময়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্যই এই ব্যবস্থা।প্রসঙ্গত, আগামী ১ থেকে ৪ নভেম্বর এন্টিগুয়া অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জোনসে চলতি বছরের কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুজনেই না যাওয়ায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে সরকারপ্রধানের পরিবর্তে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার নজির আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্যাটিন ম্যাক্সি গাউনে বোল্ড লুকে জয়া আহসান, হল্টার নেক আর কাটআউটেই বাজিমাত

স্যাটিন ম্যাক্সি গাউনে বোল্ড লুকে জয়া আহসান, হল্টার নেক আর কাটআউটেই বাজিমাত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গাঢ় মেরুন দেয়ালের সামনে হালকা গোলাপি-বেজ রঙের স্যাটিন ম্যাক্সি গাউনে ধরা দিলেন জয়া আহসান। হল্টার নেক আর কাটআউট প্যাটার্ন এবং স্যাটিন মৃদু ঝিলিক। সব মিলিয়ে তাঁর সাজে রয়েছে আবেদন, আধুনিকতা ও আভিজাত্য।জয়ার স্যাটিন ম্যাক্সি গাউন। গোলাপি ও বেজের মিশ্রণে তৈরি শ্যাম্পেন পিংক রংটি বেশ স্নিগ্ধ। মসৃণ কাপড়ে আলো পড়ে তৈরি হয়েছে হালকা ঝিলিক।

শরীরের গড়ন ছুঁয়ে নেমে আসা পোশাকটির কাটও বেশ সাধারণ, যা লুকটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সেক্সি অ্যাজ পিংক’। হল্টার নেক ও কোমরের কাটআউটপোশাকের ওপরের অংশে রয়েছে হল্টার নেক। গলার কাছে সরু ফিতার নকশা ঘাড়ের পেছনে গিয়ে মিলেছে, ফলে কাঁধ ও পিঠ থেকেছে খোলা।

ডিপ নেকলাইনের দুই পাশে ছোট ছোট কুঁচির কাজ পোশাকে এনেছে আলাদা বৈশিষ্ট্য।কোমরের কাটআউট অংশে রয়েছে গোলাকার রিংয়ের মতো নকশা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবে

নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবে
খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার বিকেলে তোলা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় নতুন কুঁড়ির দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ১৬ লাখ ২৩ হাজার জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার। দ্বিতীয় আসরে রেজিস্ট্রেশন করা খেলোয়াড়দের নিয়ে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে।

এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ নতুন কুঁড়ির এই আসরে অংশগ্রহণ করবে।রোববার বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। আগামী বছরের মে অথবা জুন মাসে খেলার ফাইনাল রাউন্ড হওয়ার কথা আছে।আমিনুল হক বলেন, ‘দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই নতুন কুঁড়ির এ আয়োজন।

নতুন কুঁড়ির প্রথম আসরে বিজয়ী অনেক ক্রীড়াবিদ এখন বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন