রাজধানীর ফার্মগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল রানা। এবারের দুর্গাপূজার ছুটিতে ট্রেনে চড়ে গ্রামের বাড়ি মোহনগঞ্জ যাচ্ছিলেন। ফার্মগেট স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে মতিঝিল নামেন তিনি। সেখান থেকে অটোরিকশায় ৪০ টাকা ভাড়ায় কমলাপুর রেলস্টেশনে যান। অথচ ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে ভাড়া লেগেছে ২৮ টাকা।
বাড়তি খরচ, স্টেশন থেকে ওঠানামার ঝক্কি ও বাড়তি সময় ব্যয় তো আছেই।গত বুধবার দুপুর ১২টার দিকে কথা হয় সোহেল রানার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ফার্মগেট থেকে খুব কম সময়ে মেট্রোরেলে মতিঝিল পৌঁছান। কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হলে সময় ও খরচ কম লাগত।নতুন পরিকল্পনা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হবে।
আর জুলাইয়ের শুরুতে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হতে পারে।রাজধানী ঢাকায় মেট্রোরেলের জনপ্রিয়তা বাড়ছে।
সূত্র: প্রথম আলো

একঝলক (২৬ অক্টোবর ২০২৬)
দ্রুত ইজতেমার তারিখ, অপপ্রচার বন্ধসহ চার দাবি সাদপন্থীদের
বেহেশত কিনেছিলেন তিনি একটি খেজুরগাছের বিনিময়ে
সীমান্তে বাঘের হানা, রাতভর তল্লাশিতেও মিলল না খোঁজ
শেরপুরে একটি এতিমখানায় ফ্যান ও টয়লেট স্থাপন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন