দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, অপপ্রচার-উসকানি বন্ধ এবং একপক্ষীয় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ চার দাবি জানিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।সাদ কান্ধলভীর অনুসারীদের অন্য দাবিগুলো হলো, অতি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত করে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানের ন্যায্য বণ্টন অবিলম্বে নিশ্চিত করা।আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।তাবলিগ জামাত বাংলাদেশ মূলধারার জন্য বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা এবং চলমান সংকট নিরসনের দাবিতে ‘তাবলিগ জামাত বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও সুশীল সমাজ ব্যানারে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া।এতে বলা হয়, ৬০ বছর ধরে তাবলিগ জামাত বাংলাদেশ মূলধারা টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করে আসছে।
তবে ছয়-সাত বছর ধরে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে ইজতেমা ঘিরে পাল্টাপাল্টি উসকানিমূলক বক্তব্য ও বিতর্ক ক্রমাগত বেড়ে চলেছে। এ অবস্থা চলতে থাকলে ইজতেমার বৈশ্বিক আবেদন আরও দুর্বল হয়ে পড়তে পারে, যা বাংলাদেশ ও সবার জন্য গভীর উদ্বেগের কারণ।বিশ্ব তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীকে ঘিরে বিভিন্ন ওয়াজ মাহফিল, মসজিদে...
সূত্র: প্রথম আলো

চোখের অঞ্জনি কী, কেন বারবার হয়, চিকিৎসা ও প্রতিরোধে করণীয়
হামে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬ জন
বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা
বান্দরবানে নানা আয়োজনে প্রবারণা উৎসব
শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, প্রধান আসামি গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন