advertisement

বেহেশত কিনেছিলেন তিনি একটি খেজুরগাছের বিনিময়ে

বেহেশত কিনেছিলেন তিনি একটি খেজুরগাছের বিনিময়ে
ফটো কার্ড প্রিন্ট

দুনিয়ার সম্পদ অর্জন ও রক্ষার জন্য মানুষ কত পরিশ্রমই না করে! অথচ পরকালের প্রতি দৃঢ়বিশ্বাস মানুষকে কখনো এমন সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে, যা সাধারণ দৃষ্টিতে অবিশ্বাস্য মনে হয়।এমনই একটি সিদ্ধান্ত নিয়েছিলেন সাহাবি আবু দাহদাহ (রা.)।

বেহেশতের আশায় নিজের খেজুরবাগান বিক্রি করে দিয়েছিলেন তিনি।খেজুরগাছের বিনিময়ে বেহেশতের প্রস্তাব সাহাবি আনাস ইবনে মালিক (রা.) বলেন, এক ব্যক্তি নবীজির কাছে এসে অভিযোগ করলেন, অমুক ব্যক্তির একটি খেজুরগাছ তাঁর বাগানে রয়েছে।

গাছটি থাকায় তিনি নিজের বাগানের প্রাচীর নির্মাণ করতে পারছেন না।তাই তিনি নবীজিকে অনুরোধ করলেন যেন গাছের মালিককে বলেন সেটি তাঁকে দিয়ে দিতে।রাসুল (সা.) গাছের মালিককে ডেকে বললেন, তিনি যেন গাছটি ওই ব্যক্তিকে দিয়ে দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযু... চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬) পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬) ফেরিঘাটের র‍্যাম্প খুলে পানিতে, আতঙ্কে স্পিডবোট থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা ফেরিঘাটের র‍্যাম্প খুলে পানিতে, আতঙ্কে স্পিডবোট থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, দুজন বেসরকারি ব্যাংক থেকে জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, দুজন বেসরকারি ব্যাংক থেকে
advertisement

টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক

টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক
টঙ্গীতে যৌন নিপীড়নের শিকার শিশুর বাড়িতে আপস করতে গিয়েছিলেন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোসলেম আহম্মদ

হাতে লাল রঙের একটি ব্যাগ। তাতে মিষ্টির প্যাকেট। পাঞ্জাবি পরা এক ব্যক্তি ভবনের নিচতলায় ঢুকে কথা বলছেন নিরাপত্তাকর্মীদের সঙ্গে। এরপর এগিয়ে গেলেন লিফটের দিকে। কিছুক্ষণ পর লিফটে করে ওপরে উঠলেন। কিন্তু যে বাসায় যাওয়ার কথা, সেই বাসার দরজা আর খোলা হলো না। প্রায় ১০ মিনিট পর একই ব্যাগ হাতে ভবন থেকে বের হয়ে যান তিনি।ব্যক্তিটি হলেন গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষক মোসলেম আহম্মদ (৩০)।

১৯ অক্টোবর ওই মাদ্রাসায় সাত বছরের এক মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ঘটনার পরদিন দুপুরে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল মিষ্টির প্যাকেট।আজ সোমবার দুপুরে শিশুটির পরিবার যে ভবনে থাকে, সেখানকার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে।

ফুটেজে দেখা যায়, ২০ অক্টোবর দুপুর ১২টা ৩৮ মিনিটে লাল রঙের ব্যাগ হাতে ভবনে প্রবেশ করেন মাদ্রাসার শিক্ষক মোসলেম আহম্মদ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম

চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম

ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার তিনি নজর কাড়লেন ভিনটেজ আউটফিটে । রইল বিস্তারিত ...।ফ্যাশনে কিছু নকশা আছে, যেগুলোর আবেদন সময়ের সঙ্গে ফুরিয়ে যায় না, বরং বাড়ে। লেপার্ড প্রিন্ট বা চিতাবাঘের ছাপ তেমনই এক নকশা। কখনো সাহসী, কখনো আভিজাত্যের প্রতীক—এই প্রিন্ট ফ্যাশনের দুনিয়ায় বারবার ফিরে আসে নতুন রূপে।

এবার সেই পুরোনো ট্রেন্ডকেই নিজের মতো করে তুলে ধরলেন কিম কার্দাশিয়ান। শনিবার ইতালির রোমে ২১তম রোম চলচ্চিত্র উৎসবে ‘অল’স ফেয়ার’ সিরিজের দ্বিতীয় মৌসুমের বিশ্ব প্রিমিয়ারে লালগালিচায় তাঁর পরনে ছিল আশির দশকের একটি ভিনটেজ গাউন।ফরাসি ফ্যাশন হাউস ইভ সাঁ লরাঁর ১৯৮৬ সালের ফল ওত কতুর সংগ্রহের একটি গাউন পরে তাক লাগান কিম ।স্ট্র্যাপলেস, করসেট ধাঁচের এই পোশাকের গভীর গলার কাটে ফুটে উঠেছে সাহসী ফ্যাশনের ছাপ।

বডিহাগিং গাউনটির পুরোটা জুড়েই চিতাবাঘের ছাপ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬)

পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬)
সবুজে ঘেরা ফসলের মাঠের বুক চিরে দাঁড়িয়ে আছে দুটি কাকতাড়ুয়া। শাওপাড়া, সলঙ্গা, সিরাজগঞ্জ

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে। সবুজে ঘেরা ফসলের মাঠের বুক চিরে দাঁড়িয়ে আছে দুটি কাকতাড়ুয়া। শাওপাড়া, সলঙ্গা, সিরাজগঞ্জনৌকা চলে ঘাটে ঘাটে, জীবন চলে তার আপন হাটে। সদরঘাটের রাতের মায়াবী রূপ। ছবিটি সম্প্রতি তোলাবাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় খাঁচার ভেতরে কৃত্রিম জলাশয়ের পানিতে নেমে গরমে স্বস্তি খুঁজছে একটি বেঙ্গল টাইগার।

ছবিটি সম্প্রতি তোলাসূর্যের সোনালি আলো যেন ফুলকে আরও রঙিন করে তুলেছে। আবুদিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাশান্ত বিল, গোধূলির আলো আর মাছ ধরার ব্যস্ততা—রূপসী বাংলার এক অপরূপ রূপ। বুড়ির বাঁধ, ঠাকুরগাঁও। ছবিটি সম্প্রতি তোলাগ্রামাঞ্চলে প্রচলিত মাছ ধরার ফাঁদগ্রামের মেঠো পথ। বলদী, গফরগাঁও, ময়মনসিংহ

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন