advertisement

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও
মোস্তাফিজুর রহমান
ফটো কার্ড প্রিন্ট

রিশাদ হোসেনের খেলা মোটামুটি নিশ্চিত। এবার জানা গেল, বিগ ব্যাশের এবারের আসরে খেলবেন মোস্তাফিজুর রহমানও। অস্ট্রেলিয়ার এ ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে বোর্ডের কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ।বিসিবিও মোস্তাফিজকে ছাড়পত্র দিতে আগ্রহী। জানা গেছে, সবকিছু পরিকল্পনামতো হলে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাবেন এই বাঁহাতি পেসার।

আজ ডমেস্টিক থ্রি টুর্নামেন্টের নিলামে মোস্তাফিজের অনাপত্তিপত্র চাওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।বিগ ব্যাশের কারণে ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডি থ্রি ট্রফির টি–টুয়েন্টি সংস্করণে খেলবেন না মোস্তাফিজ ও রিশাদ। নিলামে মোস্তাফিজকে নিয়ে তেমন কাড়াকাড়ি হয়নি। ৭০ লাখ পয়েন্টে দলে নেওয়া সেভেন রিংস সিমেন্ট শুধু ওয়ানডে সংস্করণে তাঁকে পাবে।প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাগ ব্যাশে খেলেছিলেন সাকিব আল হাসান।

গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে নজর কাড়া বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও আগামী আসরে একই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন।ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে খেলবেন না মোস্তাফিজ ও রিশাদবিগ ব্যাশের পরবর্তী আসর হওয়ার কথা আগামী ডিসেম্বর-জানুয়ারিতে, একই সময়ে অনুষ্ঠিত হবে ডি থ্রি টুর্নামেন্টের টি-টুয়েন্টি সংস্করণও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের ২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি ২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি
advertisement

সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি গ্রাম থেকে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তিকর পোস্টের জেরে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে এটি ভুয়া বলে আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অভিযুক্ত ব্যক্তি।উপজেলার একটি গ্রাম থেকে আজ সোমবার দুপুরে ওই ব্যক্তিকে (৪০) থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে সকালে ওই যুবক থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল প্রথম আলোকে বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে এসেছে। ঘটনার তদন্ত হচ্ছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ কথা বলেছে, যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গ্রামে পুলিশ আছে।

পরিবেশও শান্ত আছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)–কে নিয়ে একটি কটূক্তিকর পোস্ট দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি

খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি
হত্যা মামলার বিচারিক কাজ থেকে বাঁচতে রাজভর আদালতে অন্ত্যেষ্টিক্রিয়ার এআই দিয়ে তৈরি ছবি দেন

সুপারইম্পোজ করা মুখ বসাতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর কাফনের কাপড়ের নিচে ছিল একটি ছাগলের ধড়। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক ব্যক্তি খুনের দায় থেকে বাঁচতে এভাবেই নিজের ভুয়া মৃত্যুর নাটক সাজিয়েছিলেন। এই নাটক সাজিয়ে তিনি প্রায় সফলও হয়ে গিয়েছিলেন। গতকাল রোববার রাজকুমার রাজভর নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগেই আদালতে নথিপত্র জমা দিয়ে দাবি করেছিলেন, বিচারে মুখোমুখি হওয়ার জন্য তিনি আর জীবিত থাকছেন না। ২০১৬ সালে যোগেশ সিং খুনের মামলায় রাজভরের বিচার চলছিল। এরপর তিনি মৌ মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে একটি মৃত্যুসনদ বের করে আদালতে জমা দেন।

এরপর প্রায় দেড় বছর ধরে তিনি নিজের মতো বসবাস করছিলেন।অবশেষে গতকাল রোববার সকাল ৯টার দিকে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং সার্ভিল্যান্স টিমের সহায়তায় কোতোয়ালি নগর পুলিশ রাজভরের নিজ এলাকা খাজা জাহানপুরের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
ভালুকায় সিটিজের সেমিনারে বক্তারা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সাংবাদিকতার কাজের ধরন বদলে দিচ্ছে। সংবাদ সংগ্রহ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে এআইয়ের ব্যবহার যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি পেশাগত দক্ষতা, নির্ভুল তথ্য ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ।

‘এআই: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন টেক জার্নালিজম’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথাগুলো বলেন।সম্প্রতি ময়মনসিংহের ভালুকার একটি রিসোর্টে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ও ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সিটিজের সভাপতি হাসান জাকির, মহাসচিব সাইফ আহমাদসহ সংগঠনটির সদস্যরা অংশ নেন।

সেমিনারে এআইয়ের যুগে প্রযুক্তি সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা, এআই-সমন্বিত সফটওয়্যারের ব্যবহার, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং আন্তর্জাতিক পরিসরে এআইয়ের প্রয়োগ নিয়ে আলোচনা হয়।আলোচনায় ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল কাফী এআই-সমন্বিত সফটওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন