advertisement

হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর

হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর
বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন
ফটো কার্ড প্রিন্ট

ইংল্যান্ডের ফুটবলে ২৫ বছরের অপেক্ষা। সেই অপেক্ষা ঘোচানোর সবচেয়ে বড় সুযোগ এখন হ্যারি কেইনের সামনে। কিন্তু লড়াইটা মোটেও সহজ নয়। একদিকে বার্সেলোনার বিস্ময়–বালক লামিনে ইয়ামাল, অন্যদিকে রিয়াল মাদ্রিদের গোলমেশিন কিলিয়ান এমবাপ্পে। তিন তারকার এই লড়াইয়ে শেষ হাসি হাসবেন কে?উত্তর মিলবে আজ লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে। যেখানে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অরজয়ীর নাম। মূল অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

পুরস্কারটির ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম অনুষ্ঠান হচ্ছে লন্ডনে। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন সাবেক ইংলিশ উইঙ্গার স্ট্যানলি ম্যাথুস।শেষ মুহূর্তে এসে এবারের পুরস্কার জয়ের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার কেইনকেই ফেবারিট মনে করা হচ্ছে। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে অবিশ্বাস্য ৭৩ গোল করেন ইংল্যান্ড অধিনায়ক।

প্রতিপক্ষ দলগুলোকে তাঁর গোলের বন্যায় ভাসিয়ে বায়ার্ন জিতেছে জার্মান লিগ ও কাপের শিরোপা।তবে এত কিছুর পরও কেইনের ব্যালন ডি’অর জয় নিশ্চিত নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই সেকেন্ড ব্যবধানে শাদাবকে নতুন ‘জীবন’ হারিসের, তারপর অদ্ভুত আবদার দুই সেকেন্ড ব্যবধানে শাদাবকে নতুন ‘জীবন’ হারিসের, তারপর অদ্ভুত আবদার টাকা ছাড়া নিলামে কেমন হলো কোন দল টাকা ছাড়া নিলামে কেমন হলো কোন দল অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস
advertisement

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা
হাম ও শ্বাসকষ্টের জটিলতায় ভোগা সন্তানকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন মা। আজ সোমবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে

যশোরের ঝিকরগাছা থেকে ২ মাস ২৭ দিনের নবজাতক আয়মান সাদিককে নিয়ে ঢাকায় এসেছেন মা সানজিদা খাতুন। নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল টানা ১৬ দিন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং হামের পর নিউমোনিয়ার জটিলতা আরও বাড়ে। নিরুপায় হয়ে সংকটাপন্ন আয়মানকে নিয়ে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আসেন মা।

এখানে চিকিৎসার পর অবস্থা কিছুটা ভালো হলেও শিশুটির কাশি ও শ্বাসকষ্ট এখনো পুরোপুরি কাটেনি।শুধু আয়মান নয়, নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিশুদের গল্পটাও একই রকম। জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা এলাকা থেকে দুই বছরের মেয়ে হামিদাকে নিয়ে ঢাকায় এসেছেন মা নুরজাহান বেগম। তিনি জানান, টানা ১৫ থেকে ২০ দিন ধরে মেয়ের জ্বর ও ফুসকুড়ি ছিল, একপর্যায়ে রক্ত পরীক্ষায় ম্যালেরিয়াও ধরা পড়ে।

কিন্তু পরে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিয়ে ঢাকায় ছোটেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এনসিপির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ, মাহিন–আরিফের সঙ্গে শীর্ষ নেতৃত্বে সেই রনি

এনসিপির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ, মাহিন–আরিফের সঙ্গে শীর্ষ নেতৃত্বে সেই রনি
(বাঁ থেকে) জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির নবগঠিত কমিটির সদস্যসচিব জোবাইরুল হাসান আরিফ, আহ্বায়ক মাহিন সরকার ও মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে।এতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ।

তাঁদের সঙ্গে মুখ্য সংগঠকের (তৃতীয় শীর্ষ পদ) দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনিকে।সোমবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তিন সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয়।

এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির পর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে এবার যুক্ত হলো ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য

হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য

ফ্যাশন, সৌন্দর্য ও লাইফস্টাইলবিষয়ক ডিজিটাল প্রকাশনা হাল ফ্যাশনের মার্কেটিং ও ব্র্যান্ডিং এগিয়ে নিতে অ্যানেক্স কমিউনিকেশনসের সঙ্গে সমঝোতা স্বাক্ষর। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন