জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দেওয়ার সময় আছে আর মাত্র দুই মাস। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো জরিমানা ছাড়া নির্ধারিত কর দিয়ে আয়কর রিটার্ন দিতে পারবেন। ১ জানুয়ারি থেকে রিটার্ন দিলে জরিমানার মুখে পড়তে হবে। এ বছর থেকে সব করদাতাকে অনলাইনে রিটার্ন দিতে হবে। এটি বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাই যা কর আরোপ হবে, তা স্বয়ংক্রিয়ভাবেই নির্ধারিত হবে।
ফলে ১ জানুয়ারি থেকে রিটার্ন দিলে শুধু নির্ধারিত কর দিয়ে সাবমিট বা জমা দিতে চাইলে এনবিআরের সিস্টেম তা নেবে না। বর্তমান সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর মাত্র ৫০ লাখের মতো রিটার্ন দেন।কখন রিটার্ন দিলে ছাড়, কখন জরিমানাচলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যাঁরা রিটার্ন দিয়েছেন, তাঁরা পরিশোধ করা থেকে ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা, যা কম, তা-ই ছাড় পাবেন।
তবে রিটার্ন দেওয়ার সময় যে কর পরিশোধ করা হবে, সেই করের ওপর শুধু ছাড় পাওয়া যাবে।দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর), অর্থাৎ এখন যাঁরা রিটার্ন দেবেন, তাঁরা কোনো ছাড় পাবেন না।
সূত্র: প্রথম আলো

নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, পাওয়া যায়নি ছাত্রদল নেতার স্ত্রীর মরদেহ
খুলনায় যুবদলের সাবেক নেতাকে হঠাৎ গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা
শেরপুরে এক বৃদ্ধকে বসতঘরের বারান্দায় দাফন
নতুন জম্বি, ভয়ংকর সংক্রমণ আর মানুষের বাঁচার লড়াই
কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন