advertisement

নতুন জম্বি, ভয়ংকর সংক্রমণ আর মানুষের বাঁচার লড়াই

নতুন জম্বি, ভয়ংকর সংক্রমণ আর মানুষের বাঁচার লড়াই
‘কলোনি’র দৃশ্য। আইএমডিবি
ফটো কার্ড প্রিন্ট

‘ট্রেন টু বুসান’ নির্মাতা ইয়ন সাং-হোর নতুন ছবিতে জম্বিরা শুধু মানুষকে আক্রমণ করে না, একে অপরের কাছ থেকে শেখেও। অভিনব এই ভাবনা আর রক্তাক্ত অ্যাকশন ছবিটিকে উপভোগ্য করেছে, যদিও গল্প ও চরিত্রের গভীরতায় ঘাটতি রয়ে গেছে। জম্বি নিয়ে সিনেমা কম হয়নি। মৃত মানুষের ফিরে আসা, সংক্রমণ ছড়িয়ে পড়া, চারপাশে আতঙ্ক আর বেঁচে থাকার জন্য মুষ্টিমেয় মানুষের লড়াই—এসব পরিচিত উপাদান দিয়েই বছরের পর বছর তৈরি হয়েছে এন্তার ছবি।

ফলে নতুন কোনো জম্বি সিনেমার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, দর্শককে নতুন করে ভয় দেখানো। দক্ষিণ কোরিয়ার নির্মাতা ইয়ন সাং-হোর ‘কলোনি’ সেই চেষ্টাই করেছে। তাঁর ২০১৬ সালের আলোচিত ছবি ‘ট্রেন টু বুসান’-এর মতো এটিও দ্রুতগতির, রক্তাক্ত ও রোমাঞ্চে ঠাসা।

তবে এবারের জম্বিদের বিশেষত্ব, তারা শুধু হিংস্র নয়, দলবদ্ধভাবে চিন্তা করতেও সক্ষম।একনজরেসিনেমা: ‘কলোনি’ধরন: জম্বি অ্যাকশনপরিচালক: ইয়ন সাং-হোঅভিনয়: কু কিও-হোয়ান, জুন জি-হিউন, জি চ্যাং-উক, শিন হিউন, কিম শিন-রোক, গো সুস্ট্রিমিং: জিও হটস্টারদৈর্ঘ্য: ২ ঘণ্টা ৩ মিনিটছবির গল্পের শুরু সিউলের একটি বহুতল ভবনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সবুজের বহুরূপ: আসছে বসন্ত-গ্রীষ্মের ফ্যাশনে নতুন রঙের ভাষা সবুজের বহুরূপ: আসছে বসন্ত-গ্রীষ্মের ফ্যাশনে নতুন রঙের ভাষা আজকের বিনিময় হার আজকের বিনিময় হার সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত, পরে ব্যাগে ভরে হাসপাতালে বৃদ্ধ সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত, পরে ব্যাগে ভরে হাসপাতালে বৃদ্ধ পিএইচপি কী, এই ত্রুটিতে কী হয়? পিএইচপি কী, এই ত্রুটিতে কী হয়? নদ পেরিয়ে বাঁচার লড়াই নদ পেরিয়ে বাঁচার লড়াই
advertisement

‘অপারেশন ল্যাংড়া’: গরু পাচারের অভিযোগ তুলে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ

‘অপারেশন ল্যাংড়া’: গরু পাচারের অভিযোগ তুলে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ
ভারতে গোরক্ষা আইনের নামে পুলিশের নির্বিচার গুলিবর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ বাড়ছে। উত্তর প্রদেশের একটি গ্রামে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এক মুসলিম ব্যক্তি, পাশেই একটি গরু

পুলিশের ভিডিওগুলো দেখলে মনে হবে যেন আগে থেকে লেখা কোনো চিত্রনাট্য, অন্ধকারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পায়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি, আর পুলিশ কর্মকর্তারা তাঁকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানে দেখা গেছে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ প্রায় একই কায়দায় শত শত সন্দেহভাজনের ওপর গুলি চালিয়েছে।

এসব বন্দুকযুদ্ধের মূল লক্ষ্যবস্তু ছিলেন গরু পাচারের অভিযোগ ওঠা মুসলিমরা। হিন্দুধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি গরু সুরক্ষা আইনের সঙ্গে এই অপরাধ গভীরভাবে জড়িত। অপরাধ দমনের এক বড় অভিযানের অংশ হিসেবে পুলিশ এসব গোলাগুলির কথা প্রচার করেছে। তারা এগুলোকে আত্মরক্ষার খাতিরে করা হয়েছে বলে দাবি করেছে।তবে অধিকারকর্মী, বিরোধীদলীয় নেতা এবং স্থানীয় বিচারকেরা বলছেন ভিন্ন কথা।

তাঁদের মতে, এই সহিংসতা মূলত বিচারবহির্ভূত শাস্তি এবং ভয় দেখানোর শামিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সবুজের বহুরূপ: আসছে বসন্ত-গ্রীষ্মের ফ্যাশনে নতুন রঙের ভাষা

সবুজের বহুরূপ: আসছে বসন্ত-গ্রীষ্মের ফ্যাশনে নতুন রঙের ভাষা
শ্যানেলের সবুজ

পেস্তা থেকে পান্না, মিন্ট থেকে ঘাস-সবুজ—২০২৭ সালের বসন্ত-গ্রীষ্মের ফ্যাশনে এক রঙের নানা রূপ। শ্যানেল, প্রাদা ও লোয়ির রানওয়ে বলছে, সবুজ এবার পোশাকে আনছে সতেজতা, বৈচিত্র্য ও নতুন নান্দনিকতা।ফ্যাশনে রঙের ভূমিকা কেবল সৌন্দর্য বাড়ানো নয়; এটি সময়ের মনোভাব, জীবনযাপনের পরিবর্তন ও মানুষের রুচিরও প্রতিফলন। সেই বিবেচনায় ২০২৭ সালের বসন্ত-গ্রীষ্মের (স্প্রিংসামার ২০২৭) ফ্যাশনে সবুজের বিস্তৃত উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়।

নিউইয়র্ক, লন্ডন, মিলান ও প্যারিসের রানওয়েতে একটিমাত্র সবুজ নয়, বরং নানা শেডের সম্মিলন দেখা যাচ্ছে। ফ্যাশনইউনাইটেডের বিশ্লেষণে এই প্রবণতাকে মৌসুমের অন্যতম উল্লেখযোগ্য কালার স্টোরি হিসেবে তুলে ধরা হয়েছে।রানওয়েতে সবুজের নানা রূপশ্যানেলের সংগ্রহে পেস্তা-সবুজের সঙ্গে মুক্তার মতো কোমল গোলাপির মেলবন্ধন চোখে পড়ে। প্রাদায় সেজ-সবুজ ও পান্না-সবুজের সঙ্গে ধূসর রঙের সমন্বয় তৈরি করেছে পরিমিত অথচ আধুনিক আবহ।

অন্যদিকে, লোয়ির সংগ্রহে উজ্জ্বল সবুজের সঙ্গে ক্রিম ও সাদার ব্যবহার পোশাকে এনেছে দৃশ্যমান বৈপরীত্য।শ্যানেলের সবুজএই বৈচিত্র্যই স্প্রিংসামার ২০২৭-এর সবুজকে আকর্ষণীয় করে তুলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজকের বিনিময় হার

আজকের বিনিময় হার

আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ টাকা ৮৭ পয়সা।প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। বেড়েছে কেবল ইউয়ানের দাম।

অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা–বাণিজ্যের খরচও ওঠানামা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন