পুলিশের ভিডিওগুলো দেখলে মনে হবে যেন আগে থেকে লেখা কোনো চিত্রনাট্য, অন্ধকারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পায়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি, আর পুলিশ কর্মকর্তারা তাঁকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানে দেখা গেছে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ প্রায় একই কায়দায় শত শত সন্দেহভাজনের ওপর গুলি চালিয়েছে।
এসব বন্দুকযুদ্ধের মূল লক্ষ্যবস্তু ছিলেন গরু পাচারের অভিযোগ ওঠা মুসলিমরা। হিন্দুধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি গরু সুরক্ষা আইনের সঙ্গে এই অপরাধ গভীরভাবে জড়িত। অপরাধ দমনের এক বড় অভিযানের অংশ হিসেবে পুলিশ এসব গোলাগুলির কথা প্রচার করেছে। তারা এগুলোকে আত্মরক্ষার খাতিরে করা হয়েছে বলে দাবি করেছে।তবে অধিকারকর্মী, বিরোধীদলীয় নেতা এবং স্থানীয় বিচারকেরা বলছেন ভিন্ন কথা।
তাঁদের মতে, এই সহিংসতা মূলত বিচারবহির্ভূত শাস্তি এবং ভয় দেখানোর শামিল।
সূত্র: প্রথম আলো

কিশোরীকে ‘চুমু’, রাস্তায় উলঙ্গ হাঁটানো হলো প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে
মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল
ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ট্রাম্প
ফিলিপাইনে জাদুঘরের ভেতরেই ১৭ শতকের বিশাল গ্যালিয়ন জাহাজ!
ট্রাম্পের সমর্থন ও যুদ্ধে নেতৃত্ব—এ দুইয়ে ভর করে টিকতে চাইছেন নেতানিয়াহু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন