ইসরায়েলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে অগ্নিপরীক্ষা আজ। দেশটির পার্লামেন্ট নেসেটের নির্বাচনে আজ মঙ্গলবার ভোট দেবেন ইসরায়েলিরা। ভাগ্য নির্ধারিত হবে ডানপন্থী নেতানিয়াহুর। হয় তিনি ইরান এবং ফিলিস্তিনের গাজায় যুদ্ধ এগিয়ে নিতে টিকে যাবেন, নয়তো ক্ষমতা থেকে বিদায় নেবেন।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ওই দিনই গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করেন নেতানিয়াহু। এরপর নেতানিয়াহুর হাত ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। এ দুটি যুদ্ধ দেশে–বিদেশে নেতানিয়াহুকে যেমন চরম সমালোচিত করেছে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলকে কার্যত একা করে দিয়েছে। গাজা ও ইরানে যুদ্ধ শুরুর পর আজ ইসরায়েলে প্রথম পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে। তাই নেতানিয়াহুর ওপর চাপও প্রবল। দুই দশক ইসরায়েল শাসনের অভিজ্ঞতা আছে তাঁর।
ডানপন্থী জাতীয়তাবাদী রাজনীতি করেছেন।
সূত্র: প্রথম আলো

ফিলিপাইনে জাদুঘরের ভেতরেই ১৭ শতকের বিশাল গ্যালিয়ন জাহাজ!
সৌদিতে প্রবাসীদের মৃত্যুদণ্ড: ‘ভাষা বোঝেন না, আইনজীবী পান না, লাশও ফেরে না’
নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভি...
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন