খুলনার ডুমুরিয়া উপজেলার ঘেরের পাড়ে চাষ হয় নানা জাতের সবজি। খুব ভোরে খেত থেকে তোলা এসব তরতাজা সবজি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জড়ো করা হতে থাকে ডুমুরিয়ার পাইকারি কাঁচাবাজারে। কৃষক, পাইকার ও আড়তদারদের হাঁকডাকে নিমেষেই মুখর হয়ে ওঠে পুরো বাজার। এখান থেকেই শাকসবজি সরবরাহ করা হয় স্থানীয় খুচরা বাজারসহ দেশের বিভিন্ন জেলায়।
সম্প্রতি ডুমুরিয়ার পাইকারি কাঁচাবাজারে সবজির দরদাম, বেচাকেনা আর পণ্য পরিবহনের কর্মব্যস্ততা নিয়ে এই ছবির গল্প।বাজারে কাঁচা পেঁপের বিশাল পসরা সাজিয়ে বসেছেন এক আড়তদার। বিক্রির জন্য করলা সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। বিভিন্ন এলাকা থেকে পিকআপে করে আড়তে আনা সবজির ক্রেট দ্রুত নামাতে ব্যস্ত শ্রমিকেরা। প্লাস্টিকের ক্রেটে যত্নে স্তূপ করে রাখা হয়েছে তরতাজা কাঁকরোল।
ক্যারেট থেকে ভালো মানের বেগুন দেখে ও যাচাই করে কিনছেন এক পাইকারি ক্রেতা।
সূত্র: প্রথম আলো

Fire erupts from ground in Cox’s Bazar, three units deployed
নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, পাওয়া যায়নি ছাত্রদল নেতার স্ত্রীর মরদেহ
খুলনায় যুবদলের সাবেক নেতাকে হঠাৎ গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা
শেরপুরে এক বৃদ্ধকে বসতঘরের বারান্দায় দাফন
নতুন জম্বি, ভয়ংকর সংক্রমণ আর মানুষের বাঁচার লড়াই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন