১১–দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী জনসভা করার জন্য কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। তবে জামায়াতে ইসলামী বলছে, তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জিলা স্কুল মাঠেই সমাবেশ করবে।গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাকিউল আলমের স্বাক্ষরিত এই অনুমতিপত্র দেওয়া হয়।
অনুমতিপত্রে আটটি শর্ত উল্লেখ করা হয়েছে।অনুমতিপত্র ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ১৩ অক্টোবর লংমার্চের সমাপনী জনসভার জন্য শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের মাঠ বরাদ্দ চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মতামতসহ প্রতিবেদন দেন।
এরপর গতকাল সন্ধ্যায় আটটি শর্তে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়।শর্তগুলোর মধ্যে আছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে—এমন কোনো কার্যক্রম করা যাবে না।
সূত্র: প্রথম আলো

মাদক পরীক্ষা না করেই ৮৫ জনকে সাজা
এবার ৭৫ হাজার টাকা দামের শাড়ি! নতুন বিতর্কে তিশা
নারীর স্বাধীনতায় বাধা, কোন পথে হাঁটছে দেশ
বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কল্পজাহাজ
ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, সচিবালয়–বাংলাদেশ ব্যাংকেও বিদ্...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন