দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল বিএনপির ‘ইস্পাত কঠিন অগ্রবাহিনী’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল বিএনপির ‘ইস্পাত কঠিন অগ্রবাহিনী’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ফেনী বন্ধুসভার পক্ষ থেকে অসচ্ছল পরিবারের শিশুশিক্ষার্থীরা খাতা, কলম ও জ্যামিতি বক্স উপহার পেয়েছে। ২৫ অক্টোবর দুপুরে সদর উপজেলার ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উপহার দেওয়া হয়।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য কামরুল জামান মজুমদার। বক্তব্য দেন ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা আক্তার ভানু, সহকারী শিক্ষক সিরাজুল করিম ভূঁইয়া।কামরুল জামান মজুমদার বলেন, ‘শিক্ষা জাতীর মেরুদণ্ড।
শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করতে হবে।
সূত্র: প্রথম আলো
প্রধান সমস্যা জনবল সংকটচিকিৎসকের পদ আছে ৩৫টিবর্তমানে কর্মরত আছেন ১৭ জনবহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন ৪০০-৫০০ জনহাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন ৩০-৩৫ জনচাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকটে প্রায় আড়াই বছর ধরে বন্ধ আছে প্রসূতিসহ সব ধরনের বড় অস্ত্রোপচার। প্রায় এক বছর আট মাস ধরে বন্ধ এক্স-রে সেবা। আলট্রাসনোগ্রাফি হচ্ছে না এক মাস।
সরকারি হাসপাতালে এসব সেবা না পেয়ে বাড়তি টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের।স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, চিকিৎসকসহ বিভিন্ন শূন্য পদে লোক নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল সার্জনের কার্যালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।
তবে নিয়োগ না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস জানান, হাসপাতালে প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ জন চিকিৎসা নেন।
সূত্র: প্রথম আলো
পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে আগামীকাল বুধবার দুপুরের দিকে।
এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ছয়টার দিকে পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থান করছিল।আজ সকাল ছয়টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।অতি প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার।
দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন