advertisement

জাল সনদ ব্যবহারের অভিযোগ, ৩৮তম বিসিএসের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাল সনদ ব্যবহারের অভিযোগ, ৩৮তম বিসিএসের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা মহানগর দায়রা জজ আদালত
ফটো কার্ড প্রিন্ট

৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।জাল সনদ ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবির এই আদেশ দেন।

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি প্রথম আলোকে এই তথ্য জানান।দুই কর্মকর্তা হলেন প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা। সঞ্জয়ের বাড়ি ঢাকার হাজারীবাগে। মুসার বাড়ি নেত্রকোনায়।দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজ আদালতে পৃথক আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।আবেদনে বলা হয়, সরকারি চাকরি পেতে আসামিরা প্রতারণা–জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন।

তাঁরা এই জাল সনদকে প্রকৃত দলিল হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অসচ্ছল শিক্ষার্থীদের খাতা, কলম ও জ্যামিতি বক্স উপহার অসচ্ছল শিক্ষার্থীদের খাতা, কলম ও জ্যামিতি বক্স উপহার চিকিৎসক নেই, আড়াই বছর ধরে বন্ধ প্রসূতিদের অস্ত্রোপচার চিকিৎসক নেই, আড়াই বছর ধরে বন্ধ প্রসূতিদের অস্ত্রোপচার প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘অর্ণব’, দেশের ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘অর্ণব’, দেশের ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নব জাগরণের স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নব জাগরণের স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন পোলকা ডট গাউনে কিমের ব্যতিক্রমী ফটোশুট, সঙ্গী দুই ডালমেশিয়ান পোলকা ডট গাউনে কিমের ব্যতিক্রমী ফটোশুট, সঙ্গী দুই ডালমেশিয়ান
advertisement

অসচ্ছল শিক্ষার্থীদের খাতা, কলম ও জ্যামিতি বক্স উপহার

অসচ্ছল শিক্ষার্থীদের খাতা, কলম ও জ্যামিতি বক্স উপহার
ফেনী বন্ধুসভার একটি ভালো কাজ

ফেনী বন্ধুসভার পক্ষ থেকে অসচ্ছল পরিবারের শিশুশিক্ষার্থীরা খাতা, কলম ও জ্যামিতি বক্স উপহার পেয়েছে। ২৫ অক্টোবর দুপুরে সদর উপজেলার ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উপহার দেওয়া হয়।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য কামরুল জামান মজুমদার। বক্তব্য দেন ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা আক্তার ভানু, সহকারী শিক্ষক সিরাজুল করিম ভূঁইয়া।কামরুল জামান মজুমদার বলেন, ‘শিক্ষা জাতীর মেরুদণ্ড।

শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চিকিৎসক নেই, আড়াই বছর ধরে বন্ধ প্রসূতিদের অস্ত্রোপচার

চিকিৎসক নেই, আড়াই বছর ধরে বন্ধ প্রসূতিদের অস্ত্রোপচার
অস্ত্রোপচারের কক্ষ বন্ধ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

প্রধান সমস্যা জনবল সংকটচিকিৎসকের পদ আছে ৩৫টিবর্তমানে কর্মরত আছেন ১৭ জনবহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন ৪০০-৫০০ জনহাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন ৩০-৩৫ জনচাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকটে প্রায় আড়াই বছর ধরে বন্ধ আছে প্রসূতিসহ সব ধরনের বড় অস্ত্রোপচার। প্রায় এক বছর আট মাস ধরে বন্ধ এক্স-রে সেবা। আলট্রাসনোগ্রাফি হচ্ছে না এক মাস।

সরকারি হাসপাতালে এসব সেবা না পেয়ে বাড়তি টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের।স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, চিকিৎসকসহ বিভিন্ন শূন্য পদে লোক নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল সার্জনের কার্যালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

তবে নিয়োগ না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস জানান, হাসপাতালে প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ জন চিকিৎসা নেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘অর্ণব’, দেশের ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘অর্ণব’, দেশের ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ঘূর্ণিঝড়

পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে আগামীকাল বুধবার দুপুরের দিকে।

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ছয়টার দিকে পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থান করছিল।আজ সকাল ছয়টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।অতি প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার।

দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন