advertisement

ফ্রেমে বন্দী ক্যাম্পাস

ফ্রেমে বন্দী ক্যাম্পাস
ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে শৈশবের বড় আনন্দ, প্রথম স্থান
ফটো কার্ড প্রিন্ট

বিশ্ববিদ্যালয়ের চেনা পথ, সোনালি বিকেল, বন্ধুদের আড্ডা—এসব মুহূর্ত সময়ের স্রোতে হারিয়ে যায় খুব দ্রুত। একটি ছবি পারে সেই মুহূর্তকে চিরকালের জন্য ধরে রাখতে। এই ভাবনা থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘ক্যাপচার মোমেন্ট অন ক্যাম্পাস’।

হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।চলার পথে, দ্বিতীয় স্থানসেপ্টেম্বর মাসজুড়ে চলা এ প্রতিযোগিতায় তরুণ শিক্ষার্থীরা তাঁদের ক্যামেরার লেন্সে তুলে এনেছেন ক্যাম্পাসজীবনের নানা নান্দনিক গল্প। জমা পড়েছিল অসংখ্য নিখুঁত ও নজরকাড়া ছবি।

সেগুলোর মধ্য থেকে সেরা ছবি বেছে নেওয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আরশাদ মুহাম্মদ সামি, প্রথম রানারআপ হয়েছেন তুহিন রায় ও দ্বিতীয় রানারআপ হিমেল রায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খুলনায় এবার মোটরসাইকেলে এসে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই খুলনায় এবার মোটরসাইকেলে এসে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই হামের টিকাদানের প্রতিটি ধাপ পর্যালোচনা করতে হবে হামের টিকাদানের প্রতিটি ধাপ পর্যালোচনা করতে হবে হামে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৯৫ হামে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৯৫ জিপিএইচ ইস্পাতের বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন জিপিএইচ ইস্পাতের বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি
advertisement

রিজভীর সঙ্গে মিলারের বৈঠক: আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন

রিজভীর সঙ্গে মিলারের বৈঠক: আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন

বৈঠকে বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাকরির মেলায় এলেই চাকরি হয়ে যাবে এটি অনেকের ভুল ধারণা

চাকরির মেলায় এলেই চাকরি হয়ে যাবে এটি অনেকের ভুল ধারণা

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অনেকেই একটা ভুল ধারণা আছে যে- চাকরির মেলায় আসলেই সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যাবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় এবার মোটরসাইকেলে এসে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

খুলনায় এবার মোটরসাইকেলে এসে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই
গুলি

খুলনা নগরে গুলি করে সিগারেট কোম্পানির এক কর্মীর ল্যাপটপের ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে কোম্পানিটির ডিলার পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। আহত সালমান (২৫) জাপান টোব্যাকো কোম্পানির ওই ডিলার পয়েন্টের অফিস সহকারী।

তিনি নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের সবুজবাগ এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সালমানকে লক্ষ্য করে তাঁরা একটি গুলি ছুড়লে সেটি তাঁর পেটের ডান পাশে লাগে। এরপর দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।খুলনা থানার ওসি প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা আহত সালমানকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন