খুলনা নগরে গুলি করে সিগারেট কোম্পানির এক কর্মীর ল্যাপটপের ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে কোম্পানিটির ডিলার পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। আহত সালমান (২৫) জাপান টোব্যাকো কোম্পানির ওই ডিলার পয়েন্টের অফিস সহকারী।
তিনি নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের সবুজবাগ এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সালমানকে লক্ষ্য করে তাঁরা একটি গুলি ছুড়লে সেটি তাঁর পেটের ডান পাশে লাগে। এরপর দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।খুলনা থানার ওসি প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা আহত সালমানকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৯০৩ সিনিয়র অফিসার, প্রিলিমিনারির তারিখ ঘোষণা
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ‘বিবেচনা’ করবেন...
নিবন্ধন শেষ, এক হাজার বন্ধুকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি
কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: ‘মৃত্যুর মুখ থেইকা ফিরা আইছি’
সাজেক অবরোধের সময়কার ঘটনা দাবি করে ছড়ানো হচ্ছে পুরোনো ও বিদেশের ভিডিও

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন