advertisement

মাদক পরীক্ষা না করেই ৮৫ জনকে সাজা, উঠছে নানা প্রশ্ন

মাদক পরীক্ষা না করেই ৮৫ জনকে সাজা, উঠছে নানা প্রশ্ন
রাজধানীর ভাটারা থানা এলাকায় পুলিশ হাউজিং-১ আবাসিকের ওই বাড়িতে গভীর রাতে অভিযান চালায় ডিবি
ফটো কার্ড প্রিন্ট

পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযানে কারাদণ্ড হওয়া ৮৫ জনের একজন বাদ্যযন্ত্রশিল্পী। তাঁর বাবা একটি সুপরিচিত ব্যান্ডের একজন স্বনামধন্য সদস্য।নাম প্রকাশ না করার শর্তে তিনি (বাবা) প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ছেলে অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় গিয়েছিলেন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর কাজ পেয়ে। তাঁকে ভ্রাম্যমাণ আদালত মাদক গ্রহণের অভিযোগে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

অথচ তাঁর ছেলে মাদক গ্রহণ করেছিলেন কি না, সেই পরীক্ষা করা হয়নি।১৯ অক্টোবর দিবাগত রাতে ভাটারার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ আবাসিক এলাকার ‘গোল্ডেন সানরাইজ’ নামের তিনতলা বাড়িটিতে এই অভিযান চালানো হয়।সোমবার দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে তালা ঝুলছে। ফটকের সামনে থাকা দুটি গাড়ির ওপর ধুলাবালি জমে আছে। সূত্রের দাবি, গাড়ি দুটি অভিযানে আটক হওয়া দুজন ব্যক্তির।

তাঁদের কারাগারে পাঠানোর পর গাড়ি নিতে কেউ আসেননি।অভিযানে আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খুলনায় এবার মোটরসাইকেলে এসে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই খুলনায় এবার মোটরসাইকেলে এসে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই হামের টিকাদানের প্রতিটি ধাপ পর্যালোচনা করতে হবে হামের টিকাদানের প্রতিটি ধাপ পর্যালোচনা করতে হবে হামে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৯৫ হামে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৯৫ জিপিএইচ ইস্পাতের বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন জিপিএইচ ইস্পাতের বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি
advertisement

রিজভীর সঙ্গে মিলারের বৈঠক: আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন

রিজভীর সঙ্গে মিলারের বৈঠক: আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন

বৈঠকে বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাকরির মেলায় এলেই চাকরি হয়ে যাবে এটি অনেকের ভুল ধারণা

চাকরির মেলায় এলেই চাকরি হয়ে যাবে এটি অনেকের ভুল ধারণা

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অনেকেই একটা ভুল ধারণা আছে যে- চাকরির মেলায় আসলেই সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যাবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় এবার মোটরসাইকেলে এসে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

খুলনায় এবার মোটরসাইকেলে এসে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই
গুলি

খুলনা নগরে গুলি করে সিগারেট কোম্পানির এক কর্মীর ল্যাপটপের ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে কোম্পানিটির ডিলার পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। আহত সালমান (২৫) জাপান টোব্যাকো কোম্পানির ওই ডিলার পয়েন্টের অফিস সহকারী।

তিনি নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের সবুজবাগ এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সালমানকে লক্ষ্য করে তাঁরা একটি গুলি ছুড়লে সেটি তাঁর পেটের ডান পাশে লাগে। এরপর দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।খুলনা থানার ওসি প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা আহত সালমানকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন