advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষার্থীরা
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণে অনলাইনে আবেদন শুরু হতে যাচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। আবেদনপ্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের চারটি ধাপে আবেদন করতে হবে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট (https://convocation.du.ac.bd) ভিজিট করে আবেদন করতে হবে। ‎অনলাইনে মোট চারটি ধাপে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনকারীদের আগামী ৩০ নভেম্বরের (রাত ১১:৫৯ মিনিট) মধ্যে অবশ্যই প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। এরপর আগামী ২ ডিসেম্বর (বুধবার) রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের পেমেন্ট সম্পন্ন করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার পিএইচডি ফেলোশিপ, অনুদান ৬০ হাজার ডলার যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার পিএইচডি ফেলোশিপ, অনুদান ৬০ হাজার ডলার প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত: প্রতিমন্ত্রী প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত: প্রতিমন্ত্রী এইচএসসির বাংলা ১ম পত্রে ২৪ কবি-সাহিত্যিকের লেখা পড়বেন শিক্ষার্থীরা এইচএসসির বাংলা ১ম পত্রে ২৪ কবি-সাহিত্যিকের লেখা পড়বেন শিক্ষার্থীরা
advertisement

রংপুরে হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়িতে হামলা-ভাঙচুর, পৃথক মামলায় দুজন গ্রেপ্তার

রংপুরে হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়িতে হামলা-ভাঙচুর, পৃথক মামলায় দুজন গ্রেপ্তার
ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে সনাতন সম্প্রদায়ের তিনটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। সোমবার রাতে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক ভিডিও পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর ধর্ম অবমাননার অভিযোগে একটি এবং হামলা ও ভাঙচুরের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে পৃথক দুই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননামূলক একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে পীরগঞ্জে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে গতকাল রাতে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠা ব্যক্তির বাড়িতে যায় একদল লোক। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িসহ হিন্দু সম্প্রদায়ের তিনটি পরিবারের বাড়িঘরে ভাঙচুর করা হয়।

হামলাকারীরা ঘরের ভেতরে ঢুকে আসবাবসহ বিভিন্ন মাল তছনছ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাবাকে হারানোর বেদনা, চোটের সঙ্গে লড়াই: তৃতীয়বার ব্যালন ডি’অরজয়ী কে এই অ্যালেক্সিয়া পুতেয়াস

বাবাকে হারানোর বেদনা, চোটের সঙ্গে লড়াই: তৃতীয়বার ব্যালন ডি’অরজয়ী কে এই অ্যালেক্সিয়া পুতেয়াস

শৈশবের স্বপ্ন, বাবাকে হারানোর শোক আর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে গুরুতর চোটের বাধা পেরিয়ে আবারও ফুটবলের শীর্ষে অ্যালেক্সিয়া পুতেয়াস। ২০২৬ সালেও মেয়েদের ব্যালন ডি’অর জিতে নতুন করে আলোচনায় স্পেনের এই তারকা।গত মৌসুমে বার্সেলোনার হয়ে ধারাবাহিক পারফরম্যান্স, মাঝমাঠে নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ ম্যাচে অবদানের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন অ্যালেক্সিয়া পুতেয়াস।

শৈশব থেকেই বার্সেলোনার সমর্থক এই স্প্যানিশ ফুটবলারের ক্যারিয়ারে রয়েছে সাফল্য, বাবাকে হারানোর বেদনা আর গুরুতর চোট কাটিয়ে ফেরার গল্প। ২০২১ ও ২০২২ সালে টানা দুবার এই পুরস্কার জয়ের পর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। ৩২ বছর বয়সে নতুন ক্লাবে পাড়ি জমিয়েও বিশ্ব ফুটবলে নিজের অবস্থান ধরে রেখেছেন পুতেয়াস।

তবে সাফল্যের আড়ালেও আছে পাওয়া–না পাওয়ার হিসাব।ছোটবেলা থেকেই বার্সেলোনার সমর্থক১৯৯৪ সালের ৪ ফেব্রুয়ারি স্পেনের কাতালোনিয়ার মলেত দেল ভায়েস শহরে জন্ম অ্যালেক্সিয়া পুতেয়াসের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে

নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এ আবু বকর চরিত্রে অভিনয় করে নারী দর্শকের মন জয় করেছেন শেহেরিয়ার মুনাওয়ার। পর্দার আদর্শ স্বামীর সঙ্গে বাস্তব জীবনের শেহেরিয়ারের কতটা মিল? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন