জনসমক্ষে বিবৃতি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) যা বলেছিল, সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে সেই কথাই তারা জানাল। হলফনামায় কমিশন বলেছে, ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যে তিনটি নির্দেশ জারি করা হয়েছে, প্রতিটিই সর্বসম্মতভাবে গৃহীত। কোনো সিদ্ধান্তই মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার একা নেননি।হলফনামায় বলা হয়েছে, কমিশনের অভ্যন্তরে মতবিরোধের যে অভিযোগ উঠেছে, তা অসত্য। কোনো কোনো বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন হয়েই থাকে। কিন্তু মতপার্থক্যের অর্থ মতবিরোধ নয়। আলোচনা শেষে সব সিদ্ধান্তই ঐকমত্যের ভিত্তিতে গৃহীত।কমিশন এ কথাও জানাতে ভোলেনি, এই হলফনামাটিও তিন সদস্যের সম্মতিতে জমা দেওয়ার জন্য অনুমোদিত হয়েছে।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের পর নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারের কাজকর্ম ও এসআইআর প্রক্রিয়া চলাকালে তাঁর একতরফা সিদ্ধান্ত গ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে।
তারই পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো

সার্বিয়ায় শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়, এবার দেশ পরিচালনার চ্যালেঞ্জ
নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে?
সৌদি আরব লক্ষ্য করে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি আরব জোটের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন