advertisement

কক্সবাজারে সৈকতে ১২ ‘বর্জ্যমানব’, কী বার্তা দিলেন তাঁরা

কক্সবাজারে সৈকতে ১২ ‘বর্জ্যমানব’, কী বার্তা দিলেন তাঁরা
১২ ‘বর্জ্য মানব’। আজ সকালে কক্সবাজার শহরের সমুদ্রসৈকতে
ফটো কার্ড প্রিন্ট

কারও শরীরের পুরোটাই ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লাস্টিকের নানা পণ্যে। কারও শরীরজুড়ে প্লাস্টিকের থালা। কেউবা আবার পরে আছেন নানা ইলেকট্রনিক বর্জ্য। এমন ১২ জন ‘বর্জ্যমানব’ দৌড়ঝাঁপ করছেন সমুদ্রসৈকতে। তাঁদের ঘিরে রয়েছেন নানা বয়সী পর্যটকেরা। কেউ ছবি তুলছেন, কেউ মুঠোফোনে করছেন ভিডিও ধারণ।আজ বুধবার সকাল আটটার দিকে এমন চিত্র দেখা গেল কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট।

‘বর্জ্যমানব’ সেজে এভাবেই সাগরদূষণ নিয়ে পর্যটকদের সচেতন করা হয়। সাগর থেকে কুড়িয়ে আনা বর্জ্যে ‘বর্জ্যমানব’ সাজেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।প্লাস্টিক ও পরিবেশদূষণের বিষয়ে সচেতন করতে আজ সকালে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থী, পরিবেশকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শোভাযাত্রাতে অংশ নেন ১২ ‘বর্জ্যমানব’।

তাঁরা সমুদ্রসৈকতে দৌড়ে পর্যটকদের উদ্দেশে বলতে থাকেন ‘সৈকত আমাদের অমূল্য সম্পদ, সৈকতের সৌন্দর্য উপভোগ করুন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক ব্যবহারে সচেতন হোন’।শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হকারমুক্ত করতে মিরপুরে উচ্ছেদ অভিযান হকারমুক্ত করতে মিরপুরে উচ্ছেদ অভিযান অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৯৫ অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৯৫ মৃত মা-বাবার জন্য সবচেয়ে উপকারী ৩ আমল মৃত মা-বাবার জন্য সবচেয়ে উপকারী ৩ আমল পাঠকের ছবি (২৮ অক্টোবর ২০২৬) পাঠকের ছবি (২৮ অক্টোবর ২০২৬) আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঢুকে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঢুকে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে
advertisement

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন রোগী প্রায় দুই হাজার

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন রোগী প্রায় দুই হাজার

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বে গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছরেও আবেদনের সুযোগ

বে গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছরেও আবেদনের সুযোগ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বে গ্রুপ ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৭ নভেম্বর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কক্সবাজার থেকে হাসিমুখে বাড়ি ফেরার কথা, ফিরলো নিথর দেহ

কক্সবাজার থেকে হাসিমুখে বাড়ি ফেরার কথা, ফিরলো নিথর দেহ

কক্সবাজারে বেড়াতে গিয়ে হাসিমুখে বাড়ি ফেরার কথা ছিল তাদের। কিন্তু টুপটুপ রিসোর্টের আগুন কেড়ে নিয়েছে একই পরিবারের তিনজনের প্রাণ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন