advertisement

আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের

আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের
আর্সেনালের জালে গোল করে ফ্লিটউডের খেলোয়াড়দের উদ্‌যাপন
ফটো কার্ড প্রিন্ট

‘খুব খুব দুঃখের দিন।’সে তো বটেই। এই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন দল ইংলিশ ফুটবলে চতুর্থ স্তরের কোনো দলের কাছে হেরে বিদায় নিল কারাবাও কাপ থেকে। ইংল্যান্ডের ফুটবল পিরামিডে যেখানে এই ম্যাচটির দুই প্রতিপক্ষের মধ্যে ব্যবধান ছিল ৮৪ ধাপ।

ম্যাচের আগে ড্রাফটকিংসের আগের হিসাব অনুযায়ী, আর্সেনালকে টপকে ফ্লিটউডের পরের রাউন্ডে যাওয়ার পক্ষে বাজির দর ছিল ১-এ ১৫ (প্লাস ১৫০০)।কিন্তু হাইবুরি স্টেডিয়ামে গতকাল রাতে ঘটল ঠিক উল্টো। কারাবাও কাপে ৬৬ বছরের ইতিহাসে অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে বিদায় করেছে চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন।

ম্যাচ শেষে ওই কথাটা বলা আর্সেনাল কোচ মিকেল আরতেতার জন্য দিনটা তাই সত্যিই খুব দুঃখের।শুরুতে অবশ্য আতশবাজির ঝলকানিতে বরণ করে নেওয়া হয়েছিল চ্যাম্পিয়নদের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ফুটবল রোমাঞ্চ আর একরাশ স্মৃতি চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ফুটবল রোমাঞ্চ আর একরাশ স্মৃতি মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল আজ টিভিতে যা দেখবেন (২৮ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৮ অক্টোবর ২০২৬)
advertisement

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
মো. ফারুককে দুধ দিয়ে গোসল করানো হচ্ছে

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত তিনি।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা আলাদা প্রার্থীকে সমর্থন দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফারুক জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন।

তাঁর অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা কথা দিয়েও সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।এরপর গত সোমবার রাতেই আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন ফারুক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘মোটু’, ‘অপয়া’, ‘দুর্ভাগা’ থেকে ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন

‘মোটু’, ‘অপয়া’, ‘দুর্ভাগা’ থেকে ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন
লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিদের মতো তারকাকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। আজ ভোর পাঁচটায় লন্ডনের প্যলাডিয়াম থিয়েটারে হ্যারি কেইন উঁচিয়ে ধরলেন ব্যালন ডি’অরের সোনালি শিরোপা

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোরে ব্যালন ডি’অর জিতে নিলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। ৩৩ বছর বয়সী হ্যারি কেইনের বিশ্বজয়ের গল্পে একদিকে আছে হতাশা, আরেক দিকে আছে হার না–মানার প্রত্যয়। ছবিতে ছবিতে সদ্য ব্যালন ডি’অরজয়ীর জীবনের গল্পটি জেনে নিন। লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিদের মতো তারকাকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন।

আজ ভোর পাঁচটায় লন্ডনের প্যলাডিয়াম থিয়েটারে হ্যারি কেইন উঁচিয়ে ধরলেন ব্যালন ডি’অরের সোনালি শিরোপা ৯ বছর আগে একই মঞ্চে প্রথমবারের মতো ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছিলেন হ্যারি কেইন। সেখান থেকে মঞ্চে এসে রোনালদো নাজারিওর হাত থেকে শিরোপা নেওয়ার পথটা সহজ ছিল নাম্যাচের আগে লিওনেল মেসি কী কী করেন ছোটবেলায় কেইনকে বয়সভিত্তিক দল থেকে বাদ দেওয়া হয়েছিল ‘নাদুসনুদুস’ বলে। ও রকম শরীর নিয়ে ফুটবল নাকি খেলা যায় না।

আর্সেনালের পর টটেনহাম থেকেও বাদ পড়েছিলেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ১৩টি ট্রেন

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ১৩টি ট্রেন
১৮৮৩ সালে প্যারিস থেকে প্রথম যাত্রা শুরু করে এই ট্রেন

ট্রেনে চড়লেই কি শুধু জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে গন্তব্যে পৌঁছানো? মোটেও না! পৃথিবীর কিছু ট্রেনে ভ্রমণ করাটাই হয়ে উঠতে পারে দারুণ এক অভিজ্ঞতা। আরামদায়ক কেবিন, রাজকীয় খাবার আর চোখজুড়ানো প্রাকৃতিক দৃশ্য, কখনো কখনো মনে হবে, ট্রেনে নয়, যেন বিলাসবহুল কোনো হোটেলে আছ। চলো, ঘুরে আসি বিশ্বের ১৩টি বিলাসবহুল ট্রেনের গল্পে।১. ব্লু ট্রেন, দক্ষিণ আফ্রিকা১৯২৩ সালে যাত্রা শুরু করে ব্লু ট্রেন।

একসময় দক্ষিণ আফ্রিকার ধনী ব্যক্তি থেকে শুরু করে রাজপরিবারের সদস্যরাও এই ট্রেনে ভ্রমণ করতেন।নামের মতোই ট্রেনটির বাইরের অংশ নীল। ভেতরে রয়েছে আরামদায়ক কেবিন, কাঠের কারুকাজ, ঝাড়বাতি ও বিলাসবহুল আসবাব। যাত্রীদের সেবায় থাকেন ব্যক্তিগত বাটলার। সঙ্গে পাওয়া যায় নানা সুস্বাদু খাবার।

যাত্রাপথে জানালা দিয়ে দেখা যায় দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তর, আঙুরের বাগান আর বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য।১৮৮৩ সালে প্যারিস থেকে প্রথম যাত্রা শুরু করে এই ট্রেন২. ওরিয়েন্ট এক্সপ্রেস, ইউরোপওরিয়েন্ট এক্সপ্রেসের ইতিহাস বেশ পুরোনো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন