ফ্রান্সের ২৫টি শহরে বাস্তব লোকেশনে চলছে শুটিং। মঙ্গলবার দুপুরে পরিচালক স্বপন আহমেদের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখনো নতুন শুটিং লোকেশনের দিকে ছুটছিল তাঁদের গাড়ি। আগের দিন বাংলাদেশ সময় মধ্যরাতে শুটিংয়ের ফাঁকে কয়েক মিনিট কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, রাত ১০টা পর্যন্ত শুটিং চলবে। পরদিন ভোরেই আবার শিল্পীদের কলটাইম। ফলে ফোনে তাঁদের পাওয়া কঠিন হয়ে পড়ে। পরে জানা গেল, সবাই একসঙ্গে রওনা হয়েছেন দূরের লোকেশনে।
দীর্ঘ সেই যাত্রার ফাঁকেই ছবির কলাকুশলী ও অভিনয়শিল্পীদের সঙ্গে কথা হলো।সেট নেই, আছে লোকেশনবাংলাদেশ-ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দ্য অরেঞ্জ’, বাংলা নাম ‘পথের বন্ধু’। স্বপন আহমেদের ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ, ফাইজুল ইয়ামীন ও স্বর্ণালি চৈতী। ফ্রান্সের শুটিংয়ের জন্য আলাদা কোনো সেট তৈরি করছেন না স্বপন।
নদীর পাড়ের বেঞ্চ, রাস্তার পাশ, ছোট শহরের পথ কিংবা চলন্ত গাড়ি—যেখানে গল্পের প্রয়োজন, সেখানেই ক্যামেরা বসছে।
সূত্র: প্রথম আলো

গুগলে লাবণ্য চৌধুরীকে নিয়ে দর্শকেরা সবচেয়ে বেশি কী খোঁজেন?
‘সিআইডি’ কারিগর বিপি মারা গেছে
যে কারণে অপমানিত হয়েছিলেন তাসরিফ খান?
নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে
ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ স্থগিত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন