advertisement

আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে

আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে
আঙুলে চোট পেয়েছেন মুশফিক
ফটো কার্ড প্রিন্ট

টসের আগে ওয়ার্মআপে কিপিং করতে দেখা গেল জাকের আলীকে। তাহলে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে লিটন দাস খেলবেন না! টসের পর জানা গেল, চোট কাটিয়ে ওঠা আজ থেকে শুরু হওয়া টেস্টে লিটন খেলছেন। তাতে একটু স্বস্তিই পাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু সেটিও যেন উড়ে গেল মুহূর্তেই।কারণ, চোটের জন্য খেলছেন না দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁর জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়।

গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে বল লাগে মুশফিকের। ব্যথায় কাতরে সঙ্গে সঙ্গে নেটের পাশে বসে পড়েন। প্রায় আধা ঘণ্টা মিরপুরের একাডেমি মাঠে শুশ্রূষার পর হাতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।গতকাল নেটে ব্যাটিংয়ের সময় চোট পান মুশফিকগতকাল মুশফিক আর ব্যাটিং করেননি। তবে এক্স–রেতে গুরুতর কিছু না পাওয়ায় তাঁর খেলার সম্ভাবনা ছিল।

কিন্তু আজ সকাল অবধি আঙুলের যথেষ্ট উন্নতি না হওয়ায় তাঁকে আর একাদশে রাখা হয়নি।সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন তানজিদজাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম আজ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ফুটবল রোমাঞ্চ আর একরাশ স্মৃতি চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ফুটবল রোমাঞ্চ আর একরাশ স্মৃতি মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল আজ টিভিতে যা দেখবেন (২৮ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৮ অক্টোবর ২০২৬)
advertisement

এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে

এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে

দেশের ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা এক বছরের ব্যবধানে ৩১ কোটি টাকা বা প্রায় ১৮ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ২০৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭৬ কোটি টাকা। গতকাল মঙ্গলবার আইডিএলসির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–সেপ্টেম্বর) শেষের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

এতে মুনাফার এই চিত্র বেরিয়ে এসেছে।আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিনিয়োগ থেকে আইডিএলসির আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় মুনাফাও বেড়েছে। বিনিয়োগ থেকে আয় যতটা বেড়েছে, প্রতিষ্ঠানটির মূল ব্যবসা ঋণের সুদ থেকে আয় ততটা বাড়েনি। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি ঋণের সুদ বাবদ আয় করেছে ১ হাজার ২৬৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২২১ কোটি টাকা।

সেই হিসাবে এক বছরের ব্যবধানে সুদ বাবদ আয় বেড়েছে ৪৭ কোটি টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আলোচনায় মানবিক মূল্যবোধ, দীর্ঘমেয়াদি ভালো কাজের পরিকল্পনা

আলোচনায় মানবিক মূল্যবোধ, দীর্ঘমেয়াদি ভালো কাজের পরিকল্পনা
গাজীপুর বন্ধুসভার পাঠচক্রের আসর ও সাংগঠনিক বৈঠক

মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘মানুষ মানুষের জন্য এবং অন্যান্য’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ২২ অক্টোবর বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।পাঠচক্রে বইটির বিভিন্ন বিষয় ও ভাবনা নিয়ে বন্ধুরা আলোচনা করেন।

আলোচনায় মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব উঠে আসে।সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ ও ‘এসো মিলি জলধারায় ২.০’ কর্মসূচিতে গাজীপুরের বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ চাই। পাশাপাশি আমরা এমন মানবিক উদ্যোগ নিতে চাই, যার সুফল দীর্ঘদিন মানুষের কাজে আসবে।

সমাজের মানুষের কল্যাণে অর্থবহ ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।গাজীপুর বন্ধুসভার বন্ধুরা।প্রচার সম্পাদক টুটুল শিকদার বলেন, বন্ধুসভার কার্যক্রমকে আরও গতিশীল করতে বন্ধুদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানো প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন