মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘মানুষ মানুষের জন্য এবং অন্যান্য’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ২২ অক্টোবর বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।পাঠচক্রে বইটির বিভিন্ন বিষয় ও ভাবনা নিয়ে বন্ধুরা আলোচনা করেন।
আলোচনায় মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব উঠে আসে।সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ ও ‘এসো মিলি জলধারায় ২.০’ কর্মসূচিতে গাজীপুরের বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ চাই। পাশাপাশি আমরা এমন মানবিক উদ্যোগ নিতে চাই, যার সুফল দীর্ঘদিন মানুষের কাজে আসবে।
সমাজের মানুষের কল্যাণে অর্থবহ ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।গাজীপুর বন্ধুসভার বন্ধুরা।প্রচার সম্পাদক টুটুল শিকদার বলেন, বন্ধুসভার কার্যক্রমকে আরও গতিশীল করতে বন্ধুদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানো প্রয়োজন।
সূত্র: প্রথম আলো

‘সন্তান কী বলতে চায়, মা-বাবাকে তা শুনতে ও বুঝতে হবে’
হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন
অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত
২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই
একঝলক (২৮ অক্টোবর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন