প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২৯ নভেম্বর প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৩তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।
‘আমাকে কেউ বোঝে না (মা-বাবার সঙ্গে সন্তানের মনের দূরত্ব)’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।ডা. সরদার আতিক প্যারেন্টিংয়ের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। পরিবারের ভেতরের নিরাপদ আশ্রয়টুকু না পেলে একটি সন্তান কতটা একা হয়ে পড়তে পারে, সেই বিষয়টা তুলে ধরেন।
তিনি কয়েকটি বিষয়ের উপর জোর দেন যেমন:পরিবারই প্রথম নিরাপদ আশ্রয়: সন্তান যখন বয়ঃসন্ধিকাল বা কৈশোরের নানা জটিল পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তখন তার মনে অনেক প্রশ্ন ও দ্বন্দ্ব তৈরি হয়।
সূত্র: প্রথম আলো

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার
হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন
অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত
২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই
একঝলক (২৮ অক্টোবর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন