advertisement

কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ, চার কর্মকর্তার নামে দুদকের মামলা

কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ, চার কর্মকর্তার নামে দুদকের মামলা
দুর্নীতি দমন কমিশন (দুদক)
ফটো কার্ড প্রিন্ট

কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে সরকারি চাল ও ধানের মজুত এবং সংগ্রহের নথিতে অনিয়মের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ২ কোটি ১ লাখ ৭৫ হাজার ৩৫২ টাকা মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।দুদকের কুড়িগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মিজানুর রহমান আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বছরের শুরুতে দুদকের একটি এনফোর্সমেন্ট দল খাদ্যগুদামে অভিযান চালায়। ওই অভিযানে পাওয়া অসংগতির চিত্র কমিশনকে জানানো হয়।

এরপর কমিশনের অনুমতি সাপেক্ষে গতকাল মঙ্গলবার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ওই চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।মামলার আসামিরা হলেন কুড়িগ্রাম সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, লালমনিরহাটের পাটগ্রাম এলএসডির সহকারী উপখাদ্য পরিদর্শক হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক হালিমুর রহমান ও কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাম্মদ হামিদুল হক।দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে সরকারি খাদ্যশস্যের মজুত ও সংগ্রহের নথি পর্যালোচনা এবং বাস্তব মজুত যাচাই করে বিভিন্ন অসংগতি পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই মেয়েশিক্ষার্থীকে দুটি সাইকেল ও একবছরের শিক্ষাসামগ্রী উপহার দুই মেয়েশিক্ষার্থীকে দুটি সাইকেল ও একবছরের শিক্ষাসামগ্রী উপহার ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সুনামগঞ্জের এমপি নূরুলের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের সুনামগঞ্জের এমপি নূরুলের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের ‘মেয়েদের পড়াশোনা করিয়ে কী হবে?’—সমাজের এই প্রশ্ন উড়িয়ে দিয়ে মমিনা আজ বিসিএস ক্যাডার ‘মেয়েদের পড়াশোনা করিয়ে কী হবে?’—সমাজের এই প্রশ্ন উড়িয়ে দিয়ে মমিনা আজ বিসিএস ক্যাডার আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর
advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ, আরও বিনিয়োগের আশা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ, আরও বিনিয়োগের আশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২৫ বছর প্রতীক্ষার অবসান, যাত্রা শুরু করছে বগুড়া বিশ্ববিদ্যালয়

২৫ বছর প্রতীক্ষার অবসান, যাত্রা শুরু করছে বগুড়া বিশ্ববিদ্যালয়

২০০১ সালে আইন পাসের পর দীর্ঘ ২৫ বছর ফাইলবন্দি হয়ে থাকা বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবশেষে নতুন আইন ও নামে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শুধু চাকরিপ্রত্যাশী নয়, উদ্যোক্তা তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়কে

শুধু চাকরিপ্রত্যাশী নয়, উদ্যোক্তা তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়কে

বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু চাকরিপ্রত্যাশী নয়, বরং দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন