advertisement

কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ, চার কর্মকর্তার নামে দুদকের মামলা

কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ, চার কর্মকর্তার নামে দুদকের মামলা
দুর্নীতি দমন কমিশন (দুদক)
ফটো কার্ড প্রিন্ট

কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে সরকারি চাল ও ধানের মজুত এবং সংগ্রহের নথিতে অনিয়মের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ২ কোটি ১ লাখ ৭৫ হাজার ৩৫২ টাকা মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।দুদকের কুড়িগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মিজানুর রহমান আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বছরের শুরুতে দুদকের একটি এনফোর্সমেন্ট দল খাদ্যগুদামে অভিযান চালায়। ওই অভিযানে পাওয়া অসংগতির চিত্র কমিশনকে জানানো হয়।

এরপর কমিশনের অনুমতি সাপেক্ষে গতকাল মঙ্গলবার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ওই চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।মামলার আসামিরা হলেন কুড়িগ্রাম সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, লালমনিরহাটের পাটগ্রাম এলএসডির সহকারী উপখাদ্য পরিদর্শক হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক হালিমুর রহমান ও কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাম্মদ হামিদুল হক।দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে সরকারি খাদ্যশস্যের মজুত ও সংগ্রহের নথি পর্যালোচনা এবং বাস্তব মজুত যাচাই করে বিভিন্ন অসংগতি পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিশ্ব পোলিও দিবসে গোবিপ্রবি বন্ধুসভার কুইজ ও বই বিতরণ বিশ্ব পোলিও দিবসে গোবিপ্রবি বন্ধুসভার কুইজ ও বই বিতরণ ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ গুলিস্তান–সদরঘাট সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা, বসলে গ্রেপ্তারের হুঁশিয়ারি গুলিস্তান–সদরঘাট সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা, বসলে গ্রেপ্তারের হুঁশিয়ারি সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্...
advertisement

কারাদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত, বিপাকে জাফর পানাহি

কারাদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত, বিপাকে জাফর পানাহি

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও আলোচনায় ইরানের খ্যাতনামা পরিচালক জাফর পানাহি। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান ‘পাম দ’ ওর’...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবার এনআইডি সার্ভারে সাইবার হামলার আশঙ্কা, কার্যক্রম বন্ধ

এবার এনআইডি সার্ভারে সাইবার হামলার আশঙ্কা, কার্যক্রম বন্ধ

সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িক বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ট্রাকভাড়ার লাগাম কার হাতে?

ট্রাকভাড়ার লাগাম কার হাতে?

ভারত থেকে পণ্য আমদানি করে ভোমরা স্থলবন্দর দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে গিয়ে বাড়তি পরিবহন ব্যয়ের চাপে পড়ছেন ব্যবসায়ীরা। ট্রাকভাড়া নির্ধারণে নেই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন