স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে কর্মস্থলে ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি।আজ সকাল সাড়ে আটটার দিকে হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসকদের উপস্থিতি, চিকিৎসাসেবা, হাসপাতালের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় হাসপাতালের জরাজীর্ণ ভবনগুলোর অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন তিনি।মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ চিকিৎসকের বিপরীতে মন্ত্রীর পরিদর্শনের সময় ১২ জনকে অনুপস্থিত পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো

বিশ্ব পোলিও দিবসে গোবিপ্রবি বন্ধুসভার কুইজ ও বই বিতরণ
ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ
গুলিস্তান–সদরঘাট সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা, বসলে গ্রেপ্তারের হুঁশিয়ারি
সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা
যমুনার চরের খেয়াঘাটে এখন হাঁটুপানি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন