advertisement

ফাস্ট ফুডের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ যে কারণে দরকার

ফাস্ট ফুডের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ যে কারণে দরকার
শিশুরা কেন এসব খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছে? শুধু স্বাদ নয়, বিজ্ঞাপনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ফটো কার্ড প্রিন্ট

শিশুদের হাতে চিপসের প্যাকেট কিংবা বার্গার দেখা এখন খুবই স্বাভাবিক। শহরের বিপণিবিতান, রেস্তোরাঁ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ফাস্ট ফুডের সহজলভ্যতা বেড়েছে। অনেক মা-বাবাও সন্তানদের খুশি করতে ফাস্ট ফুডের দোকানে নিয়ে যান। জন্মদিন কিংবা অন্য কোনো আনন্দের উপলক্ষ উদ্‌যাপনে এসব রেস্তোরাঁ জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রামেও চিপস, বিস্কুট ও অন্যান্য অস্বাস্থ্যকর প্যাকেটজাত খাবারের বিস্তার ঘটছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোনো কোনো শিশু সকালের নাশতার পরিবর্তেও এসব খাবার খাচ্ছে। এ কারণে কোম্পানিগুলোর মুনাফা বাড়ছে, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের স্বাস্থ্য।শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুষম খাদ্য অপরিহার্য। নিয়মিত অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে অতিরিক্ত ওজন, স্থূলতা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। এ ছাড়া পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিস ও হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়তে পারে।

চিনিযুক্ত খাবার দাঁতের ক্ষয়েরও কারণ হতে পারে।ফুড আপ্পি নিয়ে কেন এত মাতামাতিএ ধরনের খাবার বেশি খাওয়ার ফলে শাকসবজি, ফল, ডালসহ পুষ্টিকর খাবার গ্রহণের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিনে মুক্ত সেই নারী এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড
advertisement

দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি

দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি
ফেনীর ছাগলনাইয়ায় দিনে রেকি করে রাতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন যুবক। গতকাল রাতে ছাগলনাইয়া থানায়

ফেনীর ছাগলনাইয়ায় দিনে রেকি করে রাতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন যুবক। গতকাল রাতে ছাগলনাইয়া থানায়ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে এক নারী ও তাঁর দুই শিশুকন্যাকে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা ওই বাসার স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন লুট করেছে।গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার পৌরসভার আলাবক্স মজুমদার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবককে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন মো. শাহীন (২৩), আতিকুল ইসলাম (২৭) ও বশির আহমেদ (২৬)।

তাঁদের মধ্যে শাহীন শেরপুর জেলার গোজাখরা গ্রামের ফজল হকের ছেলে, আতিকুল একই জেলার খরখড়িয়াকান্দা গ্রামের মো. সোহরাব আলীর ছেলে ও বশির আহমেদ ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মোমিনুল হকের ছেলে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোরে পৌরসভার আলাবক্স মজুমদার বাড়ির একটি ভবনের নিচতলায় মুখোশধারী তিন ব্যক্তি প্রবেশ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি

মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি
সাইডবেঞ্চে হাস্যোজ্জ্বল মুশফিকুর রহিম

আজ মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭৪ ওভার ব্যাট করে ৩ উইকেটে ২১৩ রান করেছে। দিনের বিভিন্ন মুহূর্তে উঠে এসেছে প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরা।খেলা শুরুর আগে বাংলাদেশের খেলোয়াড়েরা যখন ওয়ার্মআপে নেমেছিলেনকয়েন ছুঁড়ে মেরেছেন নাজমুল হোসেন, জিতেছেনও তিনি।

নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তখেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় বাংলাদেশ দলের খেলোয়াড়েরাওপেনার তানজিদ আউট হয়েছেন দিনের সপ্তম ওভারেই, তিনে নামেন মুমিনুল হকসকালে গরম পড়েছিল বেশকী নিয়ে মাঠে ঢুকলেন তাসকিন আহমেদ?ম্যাচের আগের দিন অনুশীলনের সময় আঙুল থেতলে যাওয়ায় মুশফিক মিরপুর টেস্টে খেলতে পারছেন না।

তবে সতীর্থদের জন্য এটা–সেটা নিয়ে মাঠে ঢুকেছেন কয়েকবারমুশফিক একাদশ থেকে ছিটকে যাওয়ায় দলে জায়গা মেলে তাওহিদ হৃদয়েরতবে খেলতে খেলতে চোটে পড়েন হৃদয়ও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা

হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা
মাদারীপুর বন্ধুসভার একটি ভালো কাজ

পাঁচ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু তানভীরের চলাচলের একমাত্র ভরসা ছিল মা-বাবার কোল। আর্থিক অসচ্ছলতার কারণে তাকে হুইলচেয়ার কিনে দিতে পারছিলেন না মা-বাবা। বিষয়টি জানতে পেরে তানভীরের পাশে দাঁড়িয়েছে মাদারীপুর বন্ধুসভা।

নিজেদের জমানো টাকায় শিশুটিকে একটি হুইলচেয়ার উপহার দেওয়ার পাশাপাশি তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বন্ধুসভার সদস্যরা।২৮ অক্টোবর বিকেলে মাদারীপুর নতুন শহর এলাকায় বন্ধুসভার কার্যালয়ে তানভীরের মা-বাবার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় তানভীরও হুইলচেয়ারে বসা ছিল।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।এ বিষয়ে বন্ধুসভার সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান বলেন, তানভীরের পরিবার খুবই অসচ্ছল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন