advertisement

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন
মাঠে মেলার নির্মাণাধীন স্থাপনাগুলো টেনে ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। ২৮ অক্টোবর
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ শুরুতেই বাধার মুখে পড়েছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার তাঁরা মাঠটিতে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনা ভাঙচুরও করেন।শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এ মাঠের জায়গা তাঁদের। এখানে তাঁরা কৃষিবিষয়ক গবেষণার কাজও করেন।

মাঠটিতে সচিবালয় স্থাপন করা হলে একদিকে তাঁরা গবেষণার জায়গা হারাবেন, অন্যদিকে কৃষিবিষয়ক গবেষণাও ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাশে সচিবালয় স্থাপন করা হলে ভবিষ্যতে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে।তবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ওই জায়গা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গা হিসেবে শিক্ষার্থীরা যে দাবি করছেন, সেটি সঠিক নয়। এটি গণপূর্তের নামে।

তারপরও শিক্ষার্থীরা কেন এ দাবি করছেন, সেটি খতিয়ে দেখা হবে।গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাদা কো–অর্ডে পূজা চেরীর স্নিগ্ধ লুক, দেখুন ৮টি ছবি সাদা কো–অর্ডে পূজা চেরীর স্নিগ্ধ লুক, দেখুন ৮টি ছবি বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ মানিক পশারীর দাফন ঘিরে বাধা–হুমকি, অনুসন্ধানে উঠে এল যাঁদের নাম মানিক পশারীর দাফন ঘিরে বাধা–হুমকি, অনুসন্ধানে উঠে এল যাঁদের নাম মিছিল নিয়ে মিরপুরের উচ্ছেদ অভিযানে প্রশাসক, পালালেন হকাররা মিছিল নিয়ে মিরপুরের উচ্ছেদ অভিযানে প্রশাসক, পালালেন হকাররা পানাউল্লারচর বধ্যভূমি পরিষ্কার করল ভৈরব বন্ধুসভা পানাউল্লারচর বধ্যভূমি পরিষ্কার করল ভৈরব বন্ধুসভা
advertisement

সাদা কো–অর্ডে পূজা চেরীর স্নিগ্ধ লুক, দেখুন ৮টি ছবি

সাদা কো–অর্ডে পূজা চেরীর স্নিগ্ধ লুক, দেখুন ৮টি ছবি
পূজা চেরী

২৮ অক্টোবর ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী পূজা চেরী। ছবিগুলোয় লং স্লিভ কো-অর্ড সেটে আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন তিনি।

চলুন, একনজরে দেখে নেওয়া যাক পূজা চেরীর সেই মুহূর্তগুলো।পূজা চেরী পরেছেন কো-অর্ড সেটকুর্তির নিচের অংশে আছে লতা ও ফুলেল নকশাচাপা সালোয়রের নিচের অংশেও একই নকশাদক্ষিণি কনে সাজে মেহজাবীন, দেখুন ৯টি ছবিপেছনে বৃষ্টির দৃশ্য বলে দিচ্ছে ছবিগুলো শুটিংয়েরসম্ভবত এম্রয়ডারির কাজ ফুটিয়ে তোলা হয়েছে পোশাকেপূজা চেরীর হাতে ছিল ঘড়ি আর পায়ে ফ্ল্যাট স্যান্ডেলজলপাইগুড়ির ‘গ্ল্যামারাস লেডি’ তনুশ্রী এখন বিগ বস বাংলার ‘ঠোঁট কাটা’ প্রতিযোগীফুল স্লিভ ড্রেসটি গরমে পরার জন্য বেশ আরামদায়ক(কৃত্রিম) বৃষ্টি বিলাসদুর্গাপূজার ছবি শেয়ার করে কোন বিশেষ স্মৃতি মনে করলেন হৃদি শেখ?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক কিশোরীর পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক কিশোরীর পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর পরিবারের ভাষ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এবং মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

আত্মরক্ষার্থে তারা প্রতিহত করার চেষ্টা করে।পুলিশ জানিয়েছে, স্থানীয় রাকিব মিয়া নামের এক তরুণ প্রতিবেশী দশম শ্রেণির এক কিশোরীকে পছন্দ করেন। একপর্যায়ে ওই কিশোরীকে বিয়ে করার জন্য তার পরিবারে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু কিশোরীর পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করে।

বিষয়টি নিয়ে বিরোধের জের ধরে কিশোরীর পড়াশোনা বন্ধ করে দেয় পরিবার।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন রাকিব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ

জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ

রামলীলা ময়দানে ১ নভেম্বর জনসভার অনুমতি দিলেও ‘ইন্ডিয়া’ জোট ও বিরোধীদের শর্তে শর্তে জেরবার করে তুলছে দিল্লি পুলিশ। সবচেয়ে বড় শর্ত, দিল্লির বাইরে থেকে যাঁরাই বাস, ট্রাক, ট্রাক্টর অথবা অন্য যানবাহনে চেপে জনসভায় আসবেন, তাঁদের গাড়ি দিল্লির সীমান্তে রাখতে হবে। কোনোভাবেই তাঁদের দিল্লির অভ্যন্তরে আনা যাবে না।এর কারণ, দূষণ।

দিল্লিতে যান চলাচলের জন্য গাড়ির দূষণ রোধে যে ধরনের ইঞ্জিনের অনুমতি (বিএস ৫) রয়েছে, পুলিশের অনুমান, বাইরের রাজ্যের বাস বা ট্রাকের ইঞ্জিন সেই মানের হবে না। কাজেই সেই ধরনের যানবাহন দিল্লিতে ঢুকতে দিলে দূষণ বাড়বে। তাই তাদের দিল্লির বাইরে রাখার শর্ত চাপানো হয়েছে।দিল্লি পুলিশের অনুমান, ওই জনসভায় অন্তত ১০ লাখ মানুষের ভিড় হবে। তার বেশির ভাগ আনা হবে উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থান থেকে।

এই লাখ লাখ মানুষকে নিয়ে আসা বাস–ট্রাক দিল্লিতে ঘাঁটি গাড়লে রাজধানীর যান চলাচল প্রচণ্ডভাবে ব্যাহত হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন