advertisement

পানাউল্লারচর বধ্যভূমি পরিষ্কার করল ভৈরব বন্ধুসভা

পানাউল্লারচর বধ্যভূমি পরিষ্কার করল ভৈরব বন্ধুসভা
ভৈরব বন্ধুসভার একটি ভালো কাজ
ফটো কার্ড প্রিন্ট

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীন দেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীন ভূখণ্ডের জন্য যুদ্ধ চলে দীর্ঘ ৯ মাস, ঝরে অনেক প্রাণ। পাকিস্তানি বাহিনী ধ্বংসযজ্ঞ চালায় দেশব্যাপী, নির্বিচার হত্যা করে বহু মানুষকে, চালায় গণহত্যা। ভৈরবেও চলে গণহত্যা। শহীদদের স্মৃতিতে পানাউল্লাচরে গড়ে ওঠে বধ্যভূমি।

তবে দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বধ্যভূমিটি এখন ধূলিমলিন ও অবহেলিত।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে পানাউল্লাচরের বধ্যভূমি পরিষ্কার করে দিয়েছেন ভৈরব বন্ধুসভার বন্ধুরা। ‘শহীদের স্মৃতির আঙিনা’ শিরোনামে ২৫ অক্টোবর বিকেলে প্রথম আলো ভৈরব অফিসে বন্ধুরা একত্র হন। নিয়ে আসেন বালতি, ঝাড়ু ও অন্যান্য পরিষ্কারের সামগ্রী।

বিকেল চারটা থেকে শুরু হয় বধ্যভূমি পরিষ্কারের কাজ।ভৈরব বন্ধুসভার একটি ভালো কাজবন্ধুদের কেউ ব্রহ্মপুত্র নদ থেকে পানি আনেন, কেউ ঝাড়ু দেন, কেউ ধুয়েমুছে পরিষ্কার করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী ওএমএসে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা সরকারের ওএমএসে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা সরকারের সৌদি-হুতি দুশমনির আদি ও আসল কারণ সৌদি-হুতি দুশমনির আদি ও আসল কারণ জাপানের মতো ঢাকার ২১ স্কুলে পরিছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্যাগ জাপানের মতো ঢাকার ২১ স্কুলে পরিছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্যাগ
advertisement

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

বিদ্যুৎ ব্যবহারের ফলে জীবনমান উন্নত হয়েছে বলে মনে করে রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ৮৯ শতাংশ পরিবার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাটহাজারীতে পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

হাটহাজারীতে পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে গোসল করতে নেমে সজিব ধর (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সজিব দীর্ঘদিন ধরে মৃগীরোগে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের ফি ১ হাজার ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদ ফিসহ মোট ৪ হাজার ৫০০ টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি কমানো হয়নি।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফি কমিয়েছি।

উপাচার্যের সভাকক্ষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আজ মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।’ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, স্নাতক (সম্মান) পর্যায়ের ডিগ্রিধারীদের সমাবর্তন ফি ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সব মিলিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন