advertisement

বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান

বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ টোকিওতে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন
ফটো কার্ড প্রিন্ট

জাপানের তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, প্রযুক্তিনির্ভর বস্ত্র ও টেকসই পোশাক উৎপাদনে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি। বিনিয়োগ করলে ইউনিক্লোকে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খবর ইউএনবির আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় টোকিওতে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিনিয়োগের এই আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানান।বাংলাদেশের ওপর ইউনিক্লোর আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির মূল কোম্পানির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথাও উল্লেখ করেন।বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু
advertisement

দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি

দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি
ফেনীর ছাগলনাইয়ায় দিনে রেকি করে রাতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন যুবক। গতকাল রাতে ছাগলনাইয়া থানায়

ফেনীর ছাগলনাইয়ায় দিনে রেকি করে রাতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন যুবক। গতকাল রাতে ছাগলনাইয়া থানায়ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে এক নারী ও তাঁর দুই শিশুকন্যাকে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা ওই বাসার স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন লুট করেছে।গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার পৌরসভার আলাবক্স মজুমদার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবককে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন মো. শাহীন (২৩), আতিকুল ইসলাম (২৭) ও বশির আহমেদ (২৬)।

তাঁদের মধ্যে শাহীন শেরপুর জেলার গোজাখরা গ্রামের ফজল হকের ছেলে, আতিকুল একই জেলার খরখড়িয়াকান্দা গ্রামের মো. সোহরাব আলীর ছেলে ও বশির আহমেদ ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মোমিনুল হকের ছেলে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোরে পৌরসভার আলাবক্স মজুমদার বাড়ির একটি ভবনের নিচতলায় মুখোশধারী তিন ব্যক্তি প্রবেশ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি

মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি
সাইডবেঞ্চে হাস্যোজ্জ্বল মুশফিকুর রহিম

আজ মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭৪ ওভার ব্যাট করে ৩ উইকেটে ২১৩ রান করেছে। দিনের বিভিন্ন মুহূর্তে উঠে এসেছে প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরা।খেলা শুরুর আগে বাংলাদেশের খেলোয়াড়েরা যখন ওয়ার্মআপে নেমেছিলেনকয়েন ছুঁড়ে মেরেছেন নাজমুল হোসেন, জিতেছেনও তিনি।

নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তখেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় বাংলাদেশ দলের খেলোয়াড়েরাওপেনার তানজিদ আউট হয়েছেন দিনের সপ্তম ওভারেই, তিনে নামেন মুমিনুল হকসকালে গরম পড়েছিল বেশকী নিয়ে মাঠে ঢুকলেন তাসকিন আহমেদ?ম্যাচের আগের দিন অনুশীলনের সময় আঙুল থেতলে যাওয়ায় মুশফিক মিরপুর টেস্টে খেলতে পারছেন না।

তবে সতীর্থদের জন্য এটা–সেটা নিয়ে মাঠে ঢুকেছেন কয়েকবারমুশফিক একাদশ থেকে ছিটকে যাওয়ায় দলে জায়গা মেলে তাওহিদ হৃদয়েরতবে খেলতে খেলতে চোটে পড়েন হৃদয়ও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা

হুইলচেয়ার পেল তানভীর, পাশে দাঁড়াল বন্ধুসভা
মাদারীপুর বন্ধুসভার একটি ভালো কাজ

পাঁচ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু তানভীরের চলাচলের একমাত্র ভরসা ছিল মা-বাবার কোল। আর্থিক অসচ্ছলতার কারণে তাকে হুইলচেয়ার কিনে দিতে পারছিলেন না মা-বাবা। বিষয়টি জানতে পেরে তানভীরের পাশে দাঁড়িয়েছে মাদারীপুর বন্ধুসভা।

নিজেদের জমানো টাকায় শিশুটিকে একটি হুইলচেয়ার উপহার দেওয়ার পাশাপাশি তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বন্ধুসভার সদস্যরা।২৮ অক্টোবর বিকেলে মাদারীপুর নতুন শহর এলাকায় বন্ধুসভার কার্যালয়ে তানভীরের মা-বাবার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় তানভীরও হুইলচেয়ারে বসা ছিল।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।এ বিষয়ে বন্ধুসভার সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান বলেন, তানভীরের পরিবার খুবই অসচ্ছল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন