জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Which Career is Right for You? A Roadmap’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য বলেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে আমরা সকলেই একটি রচনা পড়ে এসেছি জীবনের লক্ষ্য (এইম ইন লাইফ)। প্রকৃতপক্ষে লক্ষ্যহীন জীবন হলো হাল ছাড়া নৌকার মতো। এখন তোমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের সবচেয়ে উত্তম সময়।
জীবনের লক্ষ্য নির্ধারণে কোনটা ছোট বা বড় পেশা তা না ভেবে তোমাদের কার জন্য কোন পেশা উপযুক্ত, সেটার ওপর গুরুত্ব দিতে হবে।
সূত্র: প্রথম আলো

যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ
ময়মনসিংহে নিহত সেলুনমালিকের গলা-বুক-পিঠে ১০ ছুরিকাঘাত, একজন গ্রেপ্তার
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ
কক্ষে ঢুকেই আইইডিসিআরের পরিচালককে মারধর ও অন্যান্য খবর
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন