মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২৮ অক্টোবর জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, সনদের ৫ হাজার ৬৯০ শব্দের মধ্যে বর্তমান সরকার কয়টি অক্ষর বাস্তবায়ন করেছে, জনগণ তার হিসাব জানতে চায়।
গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে একদিন রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে।রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ বুধবার ‘বছর পেরিয়ে জুলাই সনদ: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মঞ্জু এ কথা বলেন।
এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মঞ্জু বলেন, কোন ভাষায় সমালোচনা করলে কিংবা কী ধরনের কর্মসূচি দিলে সরকারি দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হবেন না, তা তাঁদের জানা নেই।সভায় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সরকার উল্টো পথে হাঁটছে।
সূত্র: প্রথম আলো

শাহজালালে দুই যাত্রীর কাছে মিললো ১২ কেজি সোনার পেস্ট, দাম ২৪ কোটি টাকা
হালদা নদীতে অভিযান, ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ
ইতালি থেকে ফিরে ১৫ দিন আগে বিয়ে, প্রাণ গেলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই
বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন