জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁর অবৈধভাবে অর্জিত ১ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার ৫২২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন।ঢাকার বিশেষ জজ আদালত ৯–এর বিচারক আব্দুস সালাম আজ বুধবার এই রায় ঘোষণা করেন।
রায়ে শ্যামল কৃষ্ণকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারা ভোগ করতে হবে।দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় জামিনে থাকা শ্যামল কৃষ্ণ দাস আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাঁর উপস্থিতিতেই রায় ঘোষণা করেন।
পরে তাঁকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ২৩ মে দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি করেন।মামলার অভিযোগে বলা হয়, শ্যামল কৃষ্ণ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল ময়মনসিংহে কর্মরত ছিলেন।
সূত্র: প্রথম আলো

যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ
ময়মনসিংহে নিহত সেলুনমালিকের গলা-বুক-পিঠে ১০ ছুরিকাঘাত, একজন গ্রেপ্তার
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ
কক্ষে ঢুকেই আইইডিসিআরের পরিচালককে মারধর ও অন্যান্য খবর
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন