advertisement

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক
উইকেট পাওয়ার পর ইয়ানসেনকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস
ফটো কার্ড প্রিন্ট

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩২৯। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩০/৪ (ইংলিস ৮৫*, রেনশ ৭৪, গ্রিন ৬৫; ইয়ানসেন ২/৩৭)। * দ্বিতীয় দিনের খেলা শেষে।দিনের শুরুতেই সুখবরটা পেয়ে যাওয়ার কথা তাঁর। আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুটি তালিকার শীর্ষে উঠেছেন—বোলার হিসেবে, অলরাউন্ডার হিসেবেও।এমন একটা সুখবর পাওয়ার দিনটাকে পরে বল হাতেও রাঙিয়েছেন মার্কো ইয়ানসেন।

ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিনের জুটি যখন চোখ রাঙাচ্ছে, অস্ট্রেলিয়াকে টেনে নিচ্ছে বড় সংগ্রহের দিকে—তখন বাদ সেধেছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারই। ৭৪ রান করা রেনশকে উইকেটকিপারের হাতে ক্যাচ বানিয়ে ভেঙেছেন ১২৬ রানের জুটি, পরের ওভারে স্লিপে ক্যাচ করে ফেরত পাঠিয়েছেন ৬৫ রান করা গ্রিনকেও।কেপটাউনে কাল টানা ২ ওভারে উইকেট শিকারে একটি কীর্তিতেও নাম লিখিয়েছেন ইয়ানসেন। রেনশর উইকেটটি ছিল টেস্টে তাঁর শততম।

বলের হিসাবে টেস্ট ইতিহাসে তৃতীয় দ্রুততম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা
advertisement

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অনিয়ম, অতিরিক্ত দামে বিক্রি ও ভেজাল প্রতিরোধে দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস
বাংলাদেশ পুলিশ লোগো

বাংলাদেশ পুলিশে ৪ হাজার উপপরিদর্শককে (এসআই) সরাসরি নিয়োগ দেবে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এসআই পদে সরাসরি এই নিয়োগ দিতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে।পুলিশ প্রবিধান অনুযায়ী, এত দিন পুলিশের এসআই পদের ৫০ শতাংশ পূরণ করা হতো বিভাগীয় পদোন্নতির মাধ্যমে। বাকি ৫০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়া হতো।

নিয়ম অনুযায়ী এবারও এই চার হাজার এসআই পদের মধ্য থেকে ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে দেওয়ার কথা ছিল। কিন্তু এবার তা হচ্ছে না। এবারই প্রথমবারের মতো পুরো চার হাজার এসআই সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে।এর পাশাপাশি কনস্টেবল পদে ১০ হাজার নতুন নিয়োগ দেওয়া হবে।

সচিব কমিটির সভায় এসআই ও কনস্টেবল মিলিয়ে পুলিশে মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, এই ১৪ হাজার পদে নিয়োগ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদ: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা প্রকাশে রিট

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদ: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা প্রকাশে রিট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা দুই বাংলাদেশি নাগরিকের আইনি ও কূটনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা প্রকাশের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন