ময়মনসিংহের তারাকান্দায় কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিল দুই বোন। পথে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যান।নিহত আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।
আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত।মো. আবদুর রাশিদ, তারাকান্দা থানার ওসিদুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। আজ সকালে কাজে যেতে তিনি বাড়ি থেকে বের হন।
তাঁর পেছন পেছন দুই মেয়েও তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়।
সূত্র: প্রথম আলো

রাজশাহীতে নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
প্রতারণা করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ায় তিন উপসচিবকে ওএসডি
১৭ শতকের চুরি হওয়া চিত্রকর্মের সন্ধান দিল এআই
কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাফসির, দাবি বাবার
জাহাজভাঙা শিল্প: ইউরোপের নতুন নীতি, বাংলাদেশের জন্য কী বার্তা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন