ময়মনসিংহের তারাকান্দায় কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিল দুই বোন। পথে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যান।নিহত আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।
আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত।মো. আবদুর রাশিদ, তারাকান্দা থানার ওসিদুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। আজ সকালে কাজে যেতে তিনি বাড়ি থেকে বের হন।
তাঁর পেছন পেছন দুই মেয়েও তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়।
সূত্র: প্রথম আলো

আজকের বিনিময় হার
ইজি ফ্যাশনে নিয়োগ, চাকরির সুযোগ পাবেন ৬০০ প্রার্থী, বেতন ১৪০০০
৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে সড়কে পোশাকশ্রমিকেরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, বাড়তে পারে ফি
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন